সরকারি অপদার্থতায় নাজিরাবাদে(wow momo কারখানায়) ভয়াবহ অগ্নিকান্ডের সঠিক তদন্ত ও মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে ঘটনাস্থলে রাজ্য নেতৃত্ব সহ সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব।
সন্ত্রস্ত ভাঙ্গরে লাল ঝান্ডার ভিড় দেখে পিছু হটলো সন্ত্রাস। যেখানে উত্তরবঙ্গের অসহায় মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পার্টি নেতা কর্মীরা গতকাল সেখানেই সিপিআই(এম) দক্ষিণ ২৪পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হোলো।
কমিউনিস্ট নেতা শ্রদ্ধেয় আবুল বাসারের জন্ম শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ৭ই সেপ্টেম্বর মহেশতলার সুতৃপ্তি ভিলায় অনুষ্ঠিত হোলো।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসু।
মানুষের দাবী নিয়ে বামফ্রন্টের ডাকে মহেশতলা পৌরসভা অভিযান।
বেহাল নিকাশি, রাস্তাঘাট,খাল পরিষ্কার,চিকিৎসা,পানীয় জল সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ২৭শে আগস্ট মহেশতলা পৌরসভায় বিক্ষোভ অবস্থানে সামিল সাধারণ মানুষ।