খেলা উপলক্ষ্যে ফেবুতে ঢুৃঁ, প্রশ্ন জাগলো। যারা এই বল চালাচালির মত জিনিসেও দলান্ধতা এড়াতে পারেন না, তারা কীভাবে জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে নিরপেক্ষ মতামত দেন? সত্যকে পায়ে না মাড়িয়েও নিজের দলকে যে সমর্থন করা যায়, এবং তাতে সম্মান বাড়ে - এটা নতুন করে বোঝাতে হলে তো বিপদ।
অ্যাপলের "ফর অল ম্যানকাইন্ড" - আছি এখন তৃতীয় ঋতু, পর্ব পাঁচে। এখন নির্দ্বিধায় বলা যায় যে এরকম সুলিখিত, সুঅভিনীত কিছু গত কয়েক বছরে, মানে করোনার পরে আর দেখিনি। এ্যডা পামারের বই চারটে পড়ার পর এমন স্বাদু সিরিজ- এরপর হয়তো এক্সপ্যান্স দেখবো - তবে ষোলোকলা পূর্ণ!
অ্যাপল টিভির "ফর অল ম্যানকাইন্ড" দেখছি গত দু'দিন ধরে। কীভাবে এতোদিন ধরে মিস করে গেলাম এতো ঈর্ষণীয় গবেষণা করে, পুরাতন পুস্তক ঘেঁটে, ফুটেজ খুঁজে বানানো এই সিরিজ - বলতে পারি না। কিন্তু বারোটা এপিসোড দেখে এখন অবধি কোনো আপত্তির বা একঘেয়েমির সুযোগ মেলে নি। সুন্দর!
ট্রুম্যান শো দেখেছিলাম ইস্কুলে। এখন দেখি সোশ্যাল সাইটে। একেকজন মা-বাবা ডিরেকটর হয়ে বসে আছেন, তাদের সন্তানেরা একেকটা ট্রুম্যান; বেচারারা হয়তো ভাবে দুনিয়া এমনই, তারপর নাটক সাঙ্গ হলে তারা কি পুতুলখেলার সুতো কেটে দেওয়া পুতুলের মতন - নুইয়ে মুচড়ে যায়? নৃশংস লাগে আমার কাছে এসব।
Social Science toolkit from OpenAI:
"GABRIEL: an open-source toolkit... turn unstructured text and images into quantitative measurements."
For economists, social scientists, and data scientists to study qualitative data at scale.
You could use this even if you haven't coded before. Let me know if you'd like me to do a quick getting started guide.
Colab notebook and repo in reply
ডিসকো ইলিসিয়াম শেষ করলাম। করে সেরেফ বসে রইলাম কতক্ষণ। এইটুকুন জায়গায় এতো গল্প আঁটলো কী করে? ক্লিক এন্ড প্লে ফরম্যাট আমার বড্ড প্রিয়, সেই ফ্ল্যাশ গেমের যুগ থেকে। কিন্তু ইলিসিয়াম সকল চাওয়া পেরিয়ে গেছে। মদ্যপ ক্লান্তাত্মা এক বেরহম বেক্তি যে মগজে এত আলাপ টানতে পারে! উসুল।
পুনর্পাঠ আমার হয় না। কিন্তু আসতে হবে ফিরে। ট্যানারকে দেখতে। এই জগতটাকে চাখতে। আমাদের দুনিয়া কি স্বপ্ন দ্যাখে— সে বড়ো হয়ে একদিন এমন একটা জগত হবে? মাত্র ১৮০০ পাতায় কী করে ধরা যায় এমন অপ্রতিপাদ্য দর্শন, বোধ, আকাঙ্ক্ষা? বামনদের মাঝে দানো হয়ে রইবে এ্যডার এই ঘোরবন্দী সৃষ্টি। বা!
টেরা ইগনোটা সিরিজ: এ্যডা পামার —৯.৯/১০
চারটে বই। পাল্লাপাল্লি। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। জেড মেসন, তার ভাষামেথি সংলাপ সারাজীবন মাথায় বয়ে বেড়াবো। শুরু, বিস্তার, সমাপ্তি সব মনোহর। বিশ্বযুদ্ধের বর্ণন অবিশ্বাস্য রকম... বৈশ্বিক; এ্যডাকে সেলাম। এমন কিছু পড়তেই বাঁচা যায়।
|দা লাইব্রেরি অ্যাট মাউন্ট চার: স্কট হকিন্স - ৮/১০
সম্ভবত আমার পড়া ৩৯০ পাতার সবচেয়ে ছোট বই এটা। কখন ফুরিয়ে গেল, টের পাইনি। অন্য কোনো লেখক হলে প্রকাশের এগারো বছরে বহু সিকুয়েল প্রিকুয়েল বেরিয়ে যেত হয়তো, স্কট তা পারেননি কিংবা করেননি। হোক। অনন্য হয়ে থাকুক বইটা বাকিদের মাঝে।
আপনি জিজ্ঞেস করেন কোনটি খারাপ? খুনি স্বৈরাচারীর মৃত্যু, নাকি গণতন্ত্র ও আন্তর্জাতিক শাসনব্যবস্থার দাফন-কাফন?
আমার উত্তর আসে না।
আমার জীবন লয়ে ভীতি জাগে।
জিভ বর্গা দিয়ে পেট চালাতে হয় যাদের, দয়াময় তুমি তাদের মায়া করো। আমিন।
>read a great book
>dream about translating it to Bangla and posting it on my blog
>don't have a blog
>don't trust closed publishing either
>translate the first five pages or so anyway
>life-happens.jpeg
>forget about the translation
>jump into a new book
>rinse and repeat
সফল নির্বাচন নিয়ে আমরা বাড়ি ফিরলাম। বিএনপি এতো আসন পাবে, ভাবিনি। জামাতের ক্ষেত্রেও শ পার করতে না দেখে অবাক; এইটেই বলে দ্যায় কতোটা অজ্ঞাতরূপ ধরে তৃণমূল। এবার পালা সরকার, ছায়া সরকার তৈরির; সমালোচনার; জমজমাট সংসদ ফিরিয়ে আনবার।
ইন্টেরিমকে ধন্যবাদ।
বিএনপিকে অভিনন্দন।
চলুক!
আর এফ কুয়াঙ-য়ের প্রতিটা বইয়ের আইডিয়া দারুণ (বাবেল এক নম্বরে, ইয়েলোফেস দুই), প্লট গতিময়, কিন্তু কেন সেখানেই থেমে যায় অর্জন? পপি ওয়ার শেষ করতে পারি নাই। বর্ণবাদবিরোধীতা এরম ঠেসে গেলালে হবে? গ্রেস, সৌল নাই লেখায়। চরিত্রায়ন, সংলাপ, অন্ত:র্কথন- অনেএএক উন্নতি করার জায়গা আছে।
|হাও টু রুল অ্যান এম্পায়ার অ্যান্ড গেট এওয়ে উইথ ইট: কে.জে. পার্কার —৮/১০
তরল রসে টইটম্বুর, টানটান বর্ণনা৷ দারুণ সমাপ্তি। আর কী চাই! অবাক হয়ে লক্ষ্য করলাম, ইনার লেখা পসন্দ হওয়া সত্ত্বেও, কেবল গুটিকয়েক উপন্যা(স/সিকা), আর ছোটোগল্প পড়েছি। পুরো গ্রন্থপঞ্জি দেখবার সময় হয়েছে।