দুনিয়া নামক কারাগারে
শুরু হয়েছিল আমার কারাবরণ,
সুখ দুঃখের রঙ লীলায়
বন্দী হয়েই থাকতে হবে আমরণ
অথচ আমি সুখের খুঁজে
চোখ বুজে করেছি অবাধ বিচরণ,
শূন্য হৃদয় শূন্য থাকলো
মিললো না তো পূর্নতার সমীকরণ।
মাটি শেষ আশ্রয়।
যেখানে সমস্ত পরিচয় পঁচে যায়,
নাম মুছে যায় শিলায়
গর্জন থেমে যায় মৌনতার ভারে।
যে শরীর নিয়ে গর্ব ছিল
সেটাই এখন কীটের ভোজ
এখানে কেউ রাজা নয়, কেউ ফকির নয়
সবাই সমানভাবে নিঃশব্দ।
কথা দিয়ে হৃদয়কে ভরা শান্তি পাওয়া যায়,
কিন্তু একই কথা কখনো কখনো অন্তরকে ঘুমহীন ক্লান্তিতে ডুবে যায়
শব্দের নীরব শক্তি প্রশান্তি বা বেদনার আঁধার
বুনে দিতে পারে এক ঝলকে।
আমার চোখ আমার ছায়া সবই ক্লান্ত।
আমার সমস্ত অঙ্গ মৃত্যুর গান গাইতে উদ্যত
একদিন হঠাৎ আমার সময় ফুরোবে
সকাল হবে না তখন আর,
আসবে না বিকেল কিংবা সন্ধ্যা
দিনভর নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ,
সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে
ওঠা পরম আরাধ্য প্রাণ।