মানুষকে নয়, সময়কে বিশ্বাস করো।
কারণ সময়ই বলে দেয়, কে অভিনয় করেছে আর কে সত্যি ভালোবেসেছে।
কথায় নয়, মানুষের পরিচয় পাওয়া যায় ব্যবহারে।
যে প্রয়োজন ফুরোলেই বদলে যায়, সে কখনো আপন ছিল না।
যে বিনিময় চায় না, তবুও পাশে থাকে, সেই মানুষটাকেই জীবনের শেষ পর্যন্ত আগলে রেখো।
কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন,
❝আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।❞
কথাটি আজও ঠিক ততটাই সত্য, যতটা তাঁর সময়ে ছিল। মানুষের নিজের ভুলগুলো অনেক সময় চোখ এড়িয়ে যায়, কিন্তু অন্যের ছোট্ট একটি ভুলও বড় করে দেখাতে আমরা খুব দক্ষ।
বিচার করতে আমাদের সময় লাগে না,
অথচ নিজেকে বিচার করার জন্য আমরা খুব কমই থেমে দাঁড়াই।
একবার লক্ষ্য করে দেখবেন, কোনো একটি পোস্টের মূল লেখার চেয়ে অনেক সময় মন্তব্যের ঘরটিই মানুষকে বেশি চিনিয়ে দেয়।
সেখানে মতামতের আড়ালে থাকে বিদ্রূপ, তুচ্ছতাচ্ছিল্য, ব্যক্তিগত আক্রমণ, আবার কোথাও থাকে অসাধারণ সৌজন্য, সহমর্মিতা আর মানবিকতা।
একজন মানুষের চরিত্র অনেক সময় তার মন্তব্যেই প্রকাশ পায়।
তাই অন্যের ভুল মাপার আগে নিজের বিবেকের সামনে একবার দাঁড়ানো জরুরি।
কারণ মানুষের বিচার মানুষ করতেই পারে, কিন্তু শেষ বিচার একমাত্র আল্লাহর।
আমাদের কাজ অন্যকে ছোট করা নয়, বরং নিজেকে প্রতিদিন একটু করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন, যা অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো সংশোধন করতে শেখে। আমিন।
ছেলেদের জীবনের গল্পগুলো বড্ড অদ্ভুত।
দায়িত্বের আড়ালে তারা নিজেদের কষ্টগুলো এমনভাবে লুকিয়ে ফেলে যে, দিনশেষে তাদের কোনো দুঃখ প্রকাশ করার অধিকারই থাকে না।
থেকে যায় শুধু কিছু অপূর্ণতা আর নীরব অভাব।
প্রিয়, কারণে অকারণে প্রতিদিন নিয়ম করে, তোমার মায়াতে জড়িয়ে পড়ছি আমি বারেবার... 🩷🩵
তোমাকে ভাবা যেন এখন আমার প্রতিদিনের অভ্যাস... 💖
দিন যত যাচ্ছে, ততই তোমার জন্য হৃদয়ের টানটা বেড়ে চলেছে... ❤️🩹💙
জানি না তুমি কোথায় আছো, তবে আমার সব অনুভূতি শুধু তোমাকেই খুঁজে বেড়ায়... 💝
হিসেব থাকুক পৃথিবীর কাছে......
বুকের ভেতর পাথর চাপা বিষাদ থাকুক,
হারিয়ে যাওয়া দিনের গল্পগুলো আজ থামুক।
মানুষ চেনার এই মিছিলে আমিই হেরেছি বারবার,
প্রিয় মুখগুলোই শেষে তুলে দিয়েছে যন্ত্রণার পাহাড়।
নিঃস্ব হাতে দাঁড়িয়ে আজ জীবনের এই মোহনায়,
কত স্বপ্ন বিসর্জন দিলাম সময়ের নিষ্ঠুর খেলায়।
প্রয়োজন ফুরালে মানুষ পাল্টে ফেলে তার চেনা রং, আবেগের এই দুনিয়ায় সবই যেন অভিনয়ের সং।
সব না-পাওয়ার দীর্ঘশ্বাস মিশে যাক খোলা বাতাসে,
বাকি নালিশ গুলোর শেষ হিসেবে তোলা থাক পৃথিবীর কাছে।
অনেক দিন পর আবার দেশের পথে... ❤️🇧🇩
এয়ারপোর্টে বসে বিমানের অপেক্ষায় আছি। মনটা আজ অন্যরকম ভালো লাগায় ভরে আছে। প্রিয় মানুষগুলোকে দেখার অপেক্ষা যেন আর শেষ হতে চায় না। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন।। ✈️🤲
শব্দহীন কথোপকথন
অদৃশ্য উপস্থিতি,
কিছু গল্প না বলেও
যেখানে অনুভূতিরা বলে কত কি।
কোনো কথা হলো না আজ
তবুও সব বলা হয়ে গেল,
চোখের কোণে মেঘ জমিয়ে
মন যে অবাধ্য হাওয়া পেল।
ঠোঁট নড়েনি একটি বারও
শোনেনি কেউ কোনো বাণী,
অনুভূতির এই গোপন ভাষায়
আমরা দুজনেই সব জানি।
শুভ রাত্রি 🍃💙✨
ইয়া রব্বি, তোমার যেইসব অবিবাহিত বান্দীদের অন্তরে বিয়ে নিয়ে ভয় আছে, ফোবিয়া আছে সেইসব বান্দীদের এত্ত ভালো, গায়রতবান, নেক, সুন্নতওয়ালা, তাকওয়াসম্পন্ন একজন জীবনসঙ্গী দিও, যেনো তারা প্রত্যেকেই বিয়ের পর ভাবে ‘আরো আগে কেনো বিয়েটা হলোনা!?’
🌸
ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে
কে ডাকে দূরে মৃদু স্বরে!
দিকে দিকে চাঁদ জ্যোৎস্নার হাট
কিসের অপেক্ষা দিনরাত!
যাকে ভুলে গেছে মন
সে হঠাৎ আসে
বিস্ময়ে প্রাণদ—
প্রবাহ সারা গায়ে!
রাতের আকাশ শান্ত নিরব
স্মৃতির ঘরে করে কলরব,
হারিয়ে যাওয়া সেই চেনা রূপ
হঠাৎ এসে বসলো নিশ্চুপ।
শুভ রাত 💙
আমি জানি
আমার কথা তোমার পছন্দ হয়।
এই জন্য আমি বার বার কথা বলি ।
তোমার জন্য।
আমি বুঝি
আমি হাসি তোমার পছন্দ হয়।
এই জন্য আমি বার বার হাসি ।
তোমার জন্য।
তুমি কি জানো !!
আমার পছন্দ হয় তোমাকে।
তুমি আমার জীবন সঙ্গী হয়ে যাও।
আমার জন্য তুমি।
♥️শুভ বিকাল বেলা ♥️
যত বেশি মেলে ধরা হয়, তত বেশি ক্ষত জেগে ওঠে।
নিভৃতির আঁধারে রাখো তাকে, সময়ের হাতে সঁপে দাও ব্যথা।
কারণ গোপন দুঃখ অনেক সময়, সহ্যের শক্তি হয়ে ফিরে আসে।
আর প্রকাশিত বেদনা কখনো কখনো, চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দেয় নিঃসঙ্গতার ঋণ।
ভোর হয়ে আসলো
চোখ খুলে দেখি,
আজ ভোরটা এতো সুন্দর
মনে হচ্ছে এক অদ্ভুত প্রশান্তি।
বারান্দায় গিয়ে বাড়ালাম হাত
আকাশ জুড়ে নরম আভা,
মেঘেরা ভাসে নীলের বুকে
মৃদু বাতাস ছুঁয়ে দেয় আত্মা।
সব কিছু মিলিয়ে যেন
এ এক অপরূপ সৃষ্টি,
এই পৃথিবী কতো যে সুন্দর
দেখছি দুই নয়ন ভরি।
শুভ সকাল 🩵
***আমি আপনার গল্পের নায়ক হতে পারি,
তবে অন্য কারও গল্পে খলনায়ক।
কারণ মানুষ কখনোই সবার চোখে এক রকম থাকে না।
যে আমাকে হারিয়ে ফেলেছে, তার কাছে আমি নিষ্ঠুর।
যে আমাকে পেয়েছে, তার কাছে আমি আশ্রয়।
যে আমাকে বুঝতে পারেনি, তার কাছে আমি ভুল।
আর যে আমাকে বুঝেছে, তার কাছে আমি গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়।
----------
জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো—
তুমি যতই ভালো হও না কেন, কারও না কারও অভিযোগের তালিকায় তোমার নাম থাকবেই।
কারও স্মৃতিতে তুমি ভালোবাসা,
কারও স্মৃতিতে তুমি বেইমানি।
কারও চোখে তুমি আলো,
কারও চোখে অন্ধকার।
তাই আজ আর সবার কাছে ভালো প্রমাণ করার যুদ্ধ করি না।
কারণ আমি জানি, মানুষের গল্প বদলালে চরিত্রের পরিচয়ও বদলে যায়।
আমি কারও গল্পের নায়ক
কারও গল্পের খলনায়ক,
কিন্তু নিজের গল্পে আমি শুধু একজন মানুষ—
যে ভুল করেছে, শিখেছে, কেঁদেছে, ভালোবেসেছে,
তবুও ভেঙে না পড়ে বেঁচে থাকার সাহস রেখেছে।
জীবনের গল্পটা কোনো একক পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়।
এখানে একেকজন মানুষের আগমন মানেই এক একটি নতুন অধ্যায়ের সূচনা।
কেউ গল্পটাকে সুন্দর করে তোলে, কেউ দেয় কঠিন শিক্ষা, আবার কেউবা রেখে যায় এক বুক ক্ষত।
কিন্তু দিনশেষে, প্রতিটি অধ্যায়ই আমাদের জীবনের পূর্ণতা দেয়।
মাঝে মাঝে একদম চুপ হয়ে যাও!
সব শব্দ থেকে নিজেকে সরিয়ে নাও একটু সময়ের জন্য। কারো সাথে না, শুধু নিজের সাথে বসো-নিজের ভেতরের কথাগুলো শোনো। তারপর আল্লাহর সাথে কথা বলো দোয়ার ভাষায়, কান্নার ভাষায়, নিঃশব্দ আর্তনায়।
দেখবে- যা কেউ বুঝেনি , সেটা আল্লাহ খুব সহজেই বুঝে নিচ্ছেন।
একটা বৃষ্টি ভেজা সকাল চাই_বাহিরে হবে ভারী বর্ষণ, আর ভেতরে থাকবে দুজনের আত্মার বন্ধন।
বজ্রপাতের শব্দে যখন তুমি এসে জড়িয়ে ধরবে আমাকে__ শীতলতার মধ্যে আলিঙ্গনে বুকের গভীরে জড়িয়ে নিতে চাই তোমাকে...!!!