প্রবাসী কল্যাণ সেন্টার, ফরিদপুরের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত ১ মাস মেয়াদী “গবাদি পশু পালন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যাগত অভিবাসী কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ সেন্টার, রংপুর-এর উদ্যোগে এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সহযোগিতায় ৬০ জন বিদেশফেরত কর্মীর ইলেকট্রিক ইনস্টলেশন, ওয়েল্ডিং, টেইলরিং ও মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষণ ৩০ দিনব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বিদেশ ফেরত ২০ জন নারীকর্মী ।
প্রবাসী কল্যাণ সেন্টার, পটুয়াখালীর উদ্যোগে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পটুয়াখালীর সহযোগিতায় পরিচালিত টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রবাসী কল্যাণ সেন্টার, যশোর-এর উদ্যোগে প্রত্যাগত অভিবাসী নাছিমা আক্তারের নিজ হাতে তৈরি সাবান ও ক্রিমের খণ্ডচিত্র। দক্ষতা ও পরিশ্রমের সমন্বয়ে তিনি স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন। ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থানের এই প্রচেষ্টা অন্যদের জন্যও হতে পারে অনুপ্রেরণার উদাহরণ।
প্রবাসী কল্যাণ সেন্টার, সিলেট কর্তৃক সিলেটে “ট্রেইলরিং এন্ড ড্রেসমেকিং” ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও এর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চগড় এ “ইলেকট্রিক্যাল” ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।
প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার উদ্যোগে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্ট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।
প্রবাসী কল্যাণ সেন্টার, চট্টগ্রামের উদ্যোগে টিটিসি, সন্দ্বীপ, চট্টগ্রামে ইলেক্ট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও বিদেশগামী কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রেইজ প্রকল্পের কার্যক্রম নিয়ে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন। বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে রেইজ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের জন্য রেইজ প্রকল্পের আওতায় পরিচালিত এক মাসব্যাপী “ইলেকট্রিক ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স” ও “টেইলারিং এন্ড ড্রেস মেকিং” প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রবাসী কল্যাণ সেন্টার, চাঁদপুর কর্তৃক চাঁদপুর টিটিসি-এ “ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স” ট্রেডে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাসী কল্যাণ সেন্টার, মানিকগঞ্জ এর অধীনে টিটিসি-এর সহায়তায় প্রকল্পের নিবন্ধিত সেবাগ্রহীতাদের জন্য ইলেকট্রিক্যাল এবং টেইলারিংবিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান। দক্ষতা উন্নয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
মিরপুরের ওবাইদুল রহমান প্রবাসী কল্যাণ সেন্টার, ঢাকা উত্তর-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তিনি বর্তমানে সফলভাবে উদ্যোক্তা কার্যক্রম পরিচালনা করছেন।
সুমন সরকার প্রবাসী কল্যাণ সেন্টার, ঢাকা উত্তর-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে কাউন্সেলিং সেবা গ্রহণ করেন। পরবর্তীতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি একটি একুরিয়াম হ্যাচারী স্থাপন করেন।
প্রবাসী কল্যাণ সেন্টার, মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের টেইলরিং প্রশিক্ষণ পরিদর্শন করা হয়েছে। সম্মানিত সহকারী পরিচালক জনাব মোঃ তাজ উদ্দিন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ জেলার সম্মানিত উপ-পরিচালক জনাব রুমানা আক্তার।
প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও এর তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চগড়-এ “ইলেকট্রিক্যাল” ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রমের স্থিরচিত্র। এতে প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের দৃশ্য ফুটে উঠেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করছে।