বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।🌿🌿
হৃদয়ের সকল আকুতি নিয়ে যখন আপনি আপনার রবের সামনে দাঁড়ান, তার মানে আপনি আসলে আন্তরিকভাবেই তাঁর সাড়া চাচ্ছেন। আর, যে ব্যক্তি আন্তরিকভাবে তাঁর সাড়া চায়, তার জন্যে মহান রব বলেছেন—
'আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো'। — সূরাহ আল গাফির, আয়াত- ৬০।