এই জুলুমপূর্ণ বিশ্বব্যবস্থায় আদালতকে পুন:প্রতিষ্ঠা করার আন্দোলনের দায়িত্ব এসে পড়েছে আমাদের উপর। আর এজন্য সর্বপ্রথম ব্যক্তিগতভাবে আমাদের জিহিনকে গড়ে তুলতে হবে। এজন্য কি ধরনের উদ্যোগ গ্রহন করা প্রয়োজন এ সম্পর্কে জানতে লেখাটি পড়ার সওগাত রইলো।
https://t.co/8UR6mDHdAq
"আধুনিক পাশ্চাত্য সভ্যতা উৎপাদন ও ভোগকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছে; অথচ এগুলো কেবল উদ্দেশ্য পূরণের মাধ্যম হওয়ার কথা।"
– রজার গারাওডি
ফরাসী ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক
আজ ১৫ই জুন, জুলুমপূর্ণ এই বিশ্বব্যবস্থার বিপরীতে ন্যায়ভিত্তিক নতুন বিশ্বব্যবস্থার প্রস্তাবনা ডি-৮ এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডি-৮ এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকানের এই লেখাটি পাঠ করার মাধ্যমে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।
https://t.co/eGJfjrvJJe
"পাশ্চাত্য সভ্যতা এমন এক সভ্যতা, যা মানুষকে ঈশ্বরের আসনে বসাতে চেয়েছে; আর শেষ পর্যন্ত সেই মানুষকেই যন্ত্রের দাসে পরিণত করেছে।"
– রজার গারাওডি
(ফরাসী ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক)
জায়নবাদী সাম্রাজ্য মুসলিম উম্মাহর সর্বশেষ শক্তিগুলোকে নি:শেষ করে দেওয়ার জন্য সমগ্র উম্মাহর উপর হামলে পড়েছে। অস্রের পাশাপাশি মিডিয়ার মাধ্যমে তারা মনস্তাত্ত্বিক ভাবেও যুদ্ধ শুরু করেছে। কিন্তু এত কিছুর পরেও সমগ্র মানবতা তাদের আসল রূপ দেখতে পেয়েছে।
https://t.co/P2K9lWtugn
“মহাগ্রন্থ আল কোরআন চৌদ্দশত বছর পূর্বে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহর (স.) উপর নাযিল হয়েছে। কিন্তু আমি যখন পড়ি, তখন এমনভাবে পড়ি যেন কোরআন ঐ সময় আমার উপর নাযিল হচ্ছে।”
।।আল্লামা মুহাম্মদ ইকবাল।।
(দার্শনিক, মুজতাহিদ, কবি ও রাজনীতিক)
"পাশ্চাত্য সভ্যতা এমন এক ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে মানুষকে কেবল উৎপাদক (Producer) ও ভোক্তা (Consumer) হিসেবে দেখা হয়।"
- রজার গারাওডি
(ফরাসী ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক)
"ইসলামে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ তৈরি করা; পাশ্চাত্য সভ্যতার মতো শুধু সুনাগরিক তৈরি করা নয়। আর এক্ষেত্রে ভালো মানুষ হওয়ার অর্থ হচ্ছে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই একজন পরিপূর্ণ আদবসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠা।"
- সাইয়্যেদ মুহাম্মদ নাকীব আল আত্তাস
পুঁজিবাদী অর্থনীতি ডারউইনের survival of the fittest তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
ইসলাম এ ধারণাকে সমর্থন করে না। ইসলামী অর্থনীতির ভিত্তি হচ্ছে নৈতিকতা, আল্লাহতে বিশ্বাস, মানুষকে আল্লাহর খলিফা বা প্রতিনিধি মনে করা এবং সর্বোপরি আদালত প্রতিষ্ঠা করা।
https://t.co/7bCIE9j1fb
"সবচেয়ে রক্তাক্ত রাজনীতি হলো আমেরিকান রাজনীতি, এবং এর মূল ভিত্তি হলো "আমরাই নির্বাচিত জাতি" এই নীতিতে বিশ্বাস করা।"
- রজার গারাওডি
(ফরাসী ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক)
"সবচেয়ে বড় শায়া'য়ির হচ্ছে কোরআন, নামাজ, কাবা, হযরত পয়গম্বর (সা.)। এ চারটি বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করা মানে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা। আর এগুলোকে অসম্মান করা মানে আল্লাহকে অসম্মান করা।"
- ড. খাদিজা গরমেজ
(ইসলামী চিন্তাবিদ, আলেম ও মুফাসসির)
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শায়া’য়ির সমূহের মধ্যে অন্যতম হচ্ছে হজ্জ। হজ্জ এমন একটি ইবাদত যা স্বয়ং নিজেই ইসলামের বড় একটা শায়া’য়ির এবং হজ্জের অন্তর্ভুক্ত সমস্ত কার্যক্রমও ইসলামের বিভিন্ন শায়া’য়িরে পরিপূর্ণ।
https://t.co/kblsQqERqm
মুসলিম শাসিত স্পেনের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই বাণীটি লিখিত থাকত:
দুনিয়া চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে,
১. আলেমদের জ্ঞান ও প্রজ্ঞা (ইলম ও হিকমাহ)
২. শাসকদের ন্যায়বিচার (আদালত)
৩. আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদত
৪. বীরপুরুষদের সাহস ও বীরত্ব।
"নীচ ও হীন স্বভাবের মানুষদের কখনোই উচ্চপদে আসীন করো না। কেননা তারা ক্ষমতা পেলে সম্মানিত ও নিরপরাধ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে জুলুম করে। যারা হীনমন্য ও নীচ স্বভাবের, তারা যত উচ্চ পদেই আসীন হোক না কেন, কখনো এই হীনতা থেকে মুক্ত হতে পারে না।"
- ইবনে খালদুন
(৯৭৩-১০৪৮ খ্রি.)
"মুসলমানগণ সামাজিকভাবে এক সুদৃঢ় বন্ধনে আবদ্ধ জাতি, যার ভিত্তিপ্রস্তর তাওহীদ ও খতমে নবুওয়াতের বিশ্বাসের উপর স্থাপিত। এতে বর্ণবাদ, গোত্রবাদ কিংবা আঞ্চলিকতাবাদের ন্যায় সংকীর্ণ চিন্তাধারার কোন সুযোগই নেই।"
- আল্লামা মুহাম্মদ ইকবাল
(দার্শনিক, মুজতাহিদ, কবি ও রাজনীতিক)
আমাদের দেশের চিন্তাঙ্গনকে মোটাদাগে ইসলামী বা ডানপন্থী এবং বামপন্থী এই দুই ভাগে ভাগ করা যায়। অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে ডানপন্থী ঘরানার প্রভাব বেশি থাকলেও, বাঙালী যুব মানসের সংস্কৃতিতে বামপন্থীদের প্রভাবটাই বেশি।
https://t.co/nY1byUoN98
"ইতিহাসের প্রতিটি ঘটনাই আরো অনেকগুলো ঘটনার সাথে সম্পৃক্ত। এই সংশ্লিষ্টতার ব্যাপারে অনুসন্ধান করা এবং সেখান থেকে দার্শনিক তত্ত্ব উদঘাটনের পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন ফলাফল বের করাই হচ্ছে ইতিহাসশাস্ত্রের প্রাণ ও শক্তি।"
- আল্লামা শিবলী নোমানী
(প্রখ্যাত আলেম, চিন্তাবিদ ও মুতাকাল্লিম)