Official Twitter Page of Howrah Rural District Police. Dial 100/1093 for Emergency. Howrah Rural District Police Control Room 033-2661-6400/6078, 9147888245 (M)
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাকা চেকিং চলছে। যানবাহন পরীক্ষা ও সন্দেহজনক গতিবিধির উপর নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।
#HowrahRuralPolice#NakaChecking#PoliceChecking#RoadSafety #
ধনতেরাসের প্রাক্কালে দোকানদার, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল পেট্রোলিং চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে চলছে সক্রিয় নজরদারি।
#HowrahRuralPolice
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগনান থানার পুলিশ একটি অভিযান চালিয়ে একজনকে আটক করে এবং তার একক হেফাজত থেকে প্রায় ৫ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করে।
এই ঘটনায় বাগনান থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।
#AntiDrugDrive
রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তিনটি পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য। শ্যামপুর, পাঁচলা ও জগৎবল্লভপুর থানার অভিযানে প্রায় ৩ কেজি, ১৯০ গ্রাম ও ১৬৩ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার এবং ৩ জন অভিযুক্ত গ্রেপ্তার।
#HowrahRuralPolice#AntiDrugDrive
বাগনান STG-এর উদ্যোগে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে প্রচারপত্র লাগানো হয়। সকল টোটো চালককে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। #HowrahRuralPolice#BagnanSTG#RoadSafety#TrafficRegulation#SafeRoads
আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং পুজো উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। #HowrahRuralPolice#PandalVisit#KaliPuja#PublicSafety
আজ বাগনান থানার উদ্যোগে হাল্যাণ গ্রাম পঞ্চায়েতে নেশামুক্ত অভিযান উপলক্ষে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা প্রচার করা হয়।#HowrahRuralPolice#NashaMuktAbhiyan#DrugFreeIndia#BagnanPS #WestBengalPolice#SayNoToDrugs
শ্রীমতী নির্জা অনীশ শাহ, IPS, Addl. SP (HQ)-এর উপস্থিতিতে আশাভবন হোম শেল্টার ফর চিলড্রেনে একটি সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে শিশুদের সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।#HowrahRuralPolice#CyberAwareness#CyberSafety
আজ গোরুহাটা মোড় থেকে উলুবেড়িয়া কলেজ পর্যন্ত মাদকবিরোধী সচেতনতা র্যালি ও কলেজে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। যুবসমাজকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা প্রচার করা হয়।#HowrahRuralPolice#DrugAwareness#NashaMuktBharat#SayNoToDrugs