'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষ্যে, ৫ই জুন,২০২৬,বিভাগীয় নির্দেশিকা অনুযায়ী, বৃক্ষরোপণ কর্মসূচী,'একটি গাছ মায়ের নামে' অনুষ্ঠিত হল বিধাননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে।বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিধানগরের মাননীয়া মহকুমাশাসক,উপশাসক ও উপসমহার্তাগণ এবং অন্যান্য আধিকারিকবৃন্দ।
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর নলবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং চারাগাছ রোপণ ও জলাশয়ে মাছের পোনা ছেড়ে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগ "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির শুভ সূচনা করেন।
“গঙ্গা ট্রেইলস” — নদীর গল্প, সচেতনতার সুর।
বিশ্ব পরিবেশ দিবসে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের বিশেষ ভাবনা।
কিউআর কোড স্ক্যান করে শুনুন হুগলি নদীর ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ ও মানুষের গল্প।
গঙ্গাকে জানুন, গঙ্গাকে ভালোবাসুন, গঙ্গাকে রক্ষা করুন। 🌿🌊
পশ্চিমবঙ্গের নতুন সরকারের নতুন পদক্ষেপ "আপনার সরকার আপনার পাশে"। আপনার সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে সমাধানের জন্য ফোন করুন হেল্পলাইন নম্বরে- ৮২৮২০ ৮২৮২০ অথবা অভিযোগ ই-মেল করতে পারেন: [email protected]
সরকারি বাসে মহিলাদের যাতায়াত এখন সম্পূর্ণ বিনামূল্য।১লা জুন ২০২৬ থেকে সরকারি অনুমোদিত যে কোনো পরিচয় পত্র দেখালেই বাসে সকল মহিলাদের জন্য মিলবে বিনামূল্যের টিকিট।
Glimpses from Hon'ble Chief Minister of West Bengal, Shri Suvendu Adhikari's meeting with the 2023 IPS Probationers at Nabanna today—an engaging discussion on leadership, public service, and building a safer and stronger West Bengal.
Important :
The website “https://t.co/SSE0DnHVkY”(URL:https://t.co/SSE0DnHVkY) is a Govt website owned and operated by the North 24 Pgs Dist administration. It is being used for collection and facilitation of KYC relating to existing beneficiaries for migration from LB to AY.
The website“https://t.co/opnT4aXh1i”(URL: https://t.co/Jv9oAVCB8q)is a Government https://t.co/sR2gzqngg0 has been made to facilitate KYC of existing Lakshmir Bhandar beneficiaries who have been migrated to Annapurna Bhandar. Link also available on website https://t.co/0cQq3CKHWU
আজ বিধাননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় মহকুমা শাসকের করণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপিত হল "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"। উপস্থিত ছিলেন মাননীয় মহকুমাশাসক,বিধাননগর ও অন্যান্য অতিথিরা।
#EgiyeBangla
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে গিল্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ স্মারক পেল তথ্য ও সংস্কৃতি দপ্তর। পুরস্কার তুলে দিলেন গিল্ডের সভাপতি শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে। মঞ্চে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথিবৃন্দ।
#EgiyeBangla
আজ জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবসের প্রার্থনা সভায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, রামধুন সংগীত ও ভজন পরিবেশনসহ বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে বিশেষ অংশ পাঠের মাধ্যমে বিধাননগর তথ্য ও সংস্কৃতি আধিকারিকের করণে যথাযথ মর্যাদায় পালিত হল "শহিদ দিবস"।
#EgiyeBangla
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ মন্ডপ প্রাঙ্গণে চলছে ষষ্ঠ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি বিভাগের হুগলি জেলার বাউল গানের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের পরিবেশনায় মানুষের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
#EgiyeBangla
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ মন্ডপ প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ মাতালেন তথ্য ও সংস্কৃতি বিভাগের দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকপ্রসার প্রকল্পের ভাটিয়ালি গানের শিল্পীরা।
#EgiyeBangla
আজ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও লোকশিল্পীদের নিয়ে দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য,যোগনৃত্য, আবৃত্তিপাঠ ইত্যাদির সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিধাননগর মহকুমায় সাড়ম্বরে উদযাপিত হল ৭৭তম সাধারণতন্ত্র দিবস।
#EgiyeBangla