ঈদের পর থেকে আমাদেরকে স্কুল বাস নিয়ে যাতায়াত করতে হবে। সে সময় তোমাকে অনেক মিস করবো। তোমার শরীর থেকে বাবা-বাবা একটা ঘ্রাণ আসতো, খুব মিস করবো সে ঘ্রাণ।
তোমার গানের গলা যথেষ্ট প্রশংসনীয় ছিলো,আমাদের আবদারে সব গান গেয়ে শুনাতে। মিস করবো সে দরাজ ভরা কণ্ঠের গান।
- হতভাগী রাজকন্যা।
সবার মুখে শুনেছি তোমার জানাজাতে প্রচুর মানুষের জমায়েত হয়েছিলো, ইসলাম ধর্মে মেয়েরা সেখানে যেতে পারেনা, তাই আমাদের দেখা হলো না স্বচক্ষে, তুমি কতটা জনপ্রিয় ছিলে সবার কাছে।
-নিহত একরামের কন্যা।
একরামুলের ভেজা কন্ঠের কয়েকটি বাক্য শুনলে বুঝতে বাকী থাকে না যে একরাম বুঝতে পেরেছিল তার কত বড় বিপদ সামনে। তার মেয়েরা ভয় পাবে বা কস্ট পাবে বা তার বিপদের কথা শুনে মেয়েরা কান্না করবে আর সেই কান্না সে সহ্য করতে পারবে না বলে মেয়ে কে সে শুধু বলেছে, "যেতে হচ্ছে তো!!"