এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান
সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য
শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস
সবচেয়ে কার্যকরী টেকনিক হল হাসি
সবচেয়ে বড় শক্তি হলো ঈমান।
এই সব কিছু বিনামূল্যে পাওয়া যায়।
বাস্তবতায় মাঝে মাঝে নিজেকে অনেক ব্যর্থ মনে হয়। দিন দিন বয়স বাড়তেছে, চিন্তা বাড়তেছে, মাথার চুলগুলো পড়ে যাচ্ছে, আইবিএসের কারনে ওজন কমে যাচ্ছে, সপ্নগুলোকে ঝাপসা মনে হচ্ছে।
আসলেই কি আমি কিছু করতে পারবো এই ক্ষুদ্র জীবনে ?
আমিঃ আল্লাহ ভরসা।
-(04-06-26)
দুটি কথা সবসময় মনে রাখবেন-
প্রথমত, নিবিড় অন্ধকারের বুকেই জীবনের জন্ম।
দ্বিতীয়ত, দিনশেষে জীবন আবার সেই চিরচেনা অন্ধকারেই বিলীন হয়ে যায়।
-মোশারফ করিম
হে আল্লাহ, আমি আপনার কাছে এমন রিজিক প্রার্থনা করি, যা জমজমের পানির মতো আমার জীবনে অবিরাম, পবিত্র এবং কখনো শুকিয়ে না যায়। আমাকে এমন অফুরন্ত রিজিক দান করুন, যা আমার কল্পনারও অতীত-অপ্রত্যাশিত উপায়ে আমার কাছে পৌঁছে যায়, সহজে আসে, কোনো কষ্ট ছাড়াই।
ভারি বৃষ্টির পরেও
শহরের যেটুকু ভিজলো না,
ওটুকুই তোমার হৃদয়…!🖤
চারদিকে তখন বৃষ্টির শব্দ,
ভেজা রাস্তায় জমে থাকা পানিতে শহর নিজের ক্লান্তি ধুয়ে নিচ্ছিলো।
মানুষ ছাতা ফেলে দৌড়াচ্ছিলো,
কেউ প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে হাঁটছিলো,
কেউ জানালার পাশে বসে পুরোনো স্মৃতি মনে করছিলো।
শুধু তুমি ভিজলে না…
তোমার হৃদয়ের ভেতরটুকু এতটাই শুকনো ছিলো যে,
হাজার মেঘের কান্নাও সেখানে পৌঁছাতে পারেনি।
আমি ভেবেছিলাম,
একদিন হয়তো আমার অভিমান,
আমার অপেক্ষা,
আমার নির্ঘুম রাতগুলো তোমাকে একটু হলেও নরম করবে।
কিন্তু না,
তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে—
নির্লিপ্ত, অনুভূতিহীন, দূরের কোনো শহরের মতো।
বৃষ্টি তো শুধু আকাশ থেকে পড়ে না,
কিছু বৃষ্টি মানুষের চোখ দিয়েও নামে।
আর সেই বৃষ্টিতে ভিজতে ভিজতেই মানুষ একসময় বুঝে যায়—
সবাই ভালোবাসতে জানে না,
কেউ কেউ শুধু ভালোবাসা পাওয়ার অভিনয় করে।
আজ তাই বৃষ্টি থেমে গেলে শহর শুকিয়ে যাবে,
রাস্তার পানি মিশে যাবে মাটির সঙ্গে।
শুধু আমার ভেতরের এই ভেজা অনুভূতিগুলো শুকাবে না আর কোনোদিন…!🍀🖤
#আলু-🍀🖤
কেউ অপেক্ষায় ক্লান্ত,কেউ পাশে থেকেও নিখোঁজ-এইটাই আসলে সম্পর্কের বাস্তবতা কেউ অনেক চায়,কিন্তু পায় না আবার কেউ পেয়ে গিয়েও ঠিকমতো রাখে না।একই জায়গায় থেকেও মানুষ দূরে সরে যায়,কথা থাকে কিন্তু অনুভূতি থাকে না।শেষ পর্যন্ত বোঝা যায়,কাছে থাকা আর সত্যি পাশে থাকাদুটো এক জিনিস না
পরাধীনতার গ্লানি নিয়ে প্রেম বাঁচে না..
প্রেম বাঁচে পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাস জাগায় থেকে..!
ভালোবাসা হাত তালির মতো, এক হাতে বাজেনা, দুই হাত লাগে.. ❤️🩹
মাওলানা রুমিকে প্রশ্ন করা হয়েছিল-বিষ কাকে বলে?
তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন,মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে, তাই হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুদা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাংক্ষা, ঘৃণা বা যে কোন কিছু।
মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)