সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর সৃষ্টি করা সাহিত্যকীর্তির শব্দ সাজিয়ে শব্দবাজির অন্য স্বাদের শব্দার্ঘ্য। সৃজনে শব্দকর্মী শ্রীতমা রায়চৌধুরী ♥
#শব্দবাজি#shabdabaaji#শব্দার্ঘ্য#সত্যজিৎ #১০০
কম ব্যবহৃত কিছু শব্দ মাঝে মাঝে ঝালিয়ে নেওয়াও প্ৰয়োজন, যেমন : বিহান। জানতেন এই শব্দটা, বা তার মানে? রবীন্দ্রনাথ লিখেছেন : ওরে, বিহান হল, জাগো রে ভাই...
আজ বিশ্ব নাট্য দিবস। শব্দবাজির তরফ থেকে নাট্য জগতের এবং অবশ্যই নাটুকে মানুষদের জন্য রইল এই না-টুকে (এক্কেবারে আসল ভাবনা আর কি...) শুভেচ্ছা !
#শব্দবাজি#shabdabaaji
(*এটা খেলা নয় কিন্তু উত্তর লিখে দিন কমেন্টে 😎😎 ) বাংলা প্রবাদ-বাগধারা নিয়ে একটু মজাই করলাম নাহয়, তাতেও যদি বাঙালি প্রবাদ-বাগধারা ব্যবহার করে আরও বেশি করে। আপনার জন্মতারিখ-মাস ধরে মিলিয়ে নিন, কী করেন আপনি...
শব্দবাজিরই তৈরি করা পুরোনো একটা ভাবনা। যা লেখা হয়েছিল বছর দুয়েক আগে, তাতে খুব বেশি বদল আসেনি। তাই, আরও একবার বলা, "না" গুলো নারী-র যোগ্য সম্মান আর অধিকার দেওয়ার জন্য হ্যাঁ হোক।
মূল ভাবনা ঃ রয়
শব্দবাজির কাজকর্ম এবার বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে!! বানান ভুল ধরিয়ে দিলে "শব্দপুলিশ", তাও এবার বাতিল করতে হবে, যা বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছে - বানান ভুল করলেও নম্বর কাটা যাবে না মাধ্যমিকের উত্তরপত্র দেখার সময়!
বাংলা বিজ্ঞাপনে 'শব্দবাজি' বা শব্দ নিয়ে খেলা।P.C.Chandra Jewellersএর এই বিজ্ঞাপন আন্দাজ বছর সাতেক পুরোনো।বাংলা শব্দ'সোনা' নিয়ে কী সুন্দর লেখা-খেলা হয়েছে এখানে।একই শব্দকে একাধিক ভাবে ব্যবহার করে আলাদা মানে বোঝানো,বাংলা শব্দ নিয়ে এভাবে খেলার জন্য JWT Kolkata -কে শব্দবাজির সেলাম