I enjoy finding solutions to issues. My intellectual curiosity has kept me motivated to uncover the answers to the most important problems throughout my career.
ফিফার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায় মেটলাইফের নিউ জার্সি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২৫০০ জন। টিকেট বিক্রি করা হবে ৯০ হাজার।
টিকেটের সর্বনিম্ম মূল্য আড়াই লাখ টাকা।
কোনো কোনো টিকেটের মূল্য দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা, আবার কোনো কোনো টিকেট ১৪০ কোটি টাকা
Leadership is not about amplifying the loudest voice. It is about ensuring that the strongest ideas, wherever they come from, shape the decision. Some persuade through emotion. Others persuade through insight...
ঘুরে এলাম কুড়িগ্রাম থেকে যদিও একে ঘোরা বলা হলে হয়তো ঠিক হবে না। মূলত গিয়েছিলাম শীতবস্ত্র বিতরণের কাজে। কুড়িগ্রামের শীতের কথা যদি বলি, তাহলে বলতে হয় এমন তীব্র শীত যে, ঠিকমতো চলাফেরা করাই কষ্টকর। খুব ভোরে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিলো পুরো রেলস্টেশন।
Social Activist ||🏅ALP ’25: Aspire Institute - Harvard University || Facilitator || Master of Ceremony || Public Speaker || Community Development || Coder || PR & Communication || Team Management
শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন BIM 2025।
একত্র হয়েছেন দেশের এবং বিশ্বের শীর্ষ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা। ১৫টিরও বেশি দেশ থেকে জমা পড়েছে ৬৩১টি গবেষণাপত্র, আর তার মধ্যে নির্বাচিত হয়েছে ২৫১টি। এগুলো প্রকাশিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই সিরিজে।
নেটওয়ার্কিং এর ৪টি মূলনীতি:
প্রথমে দেওয়ার কথা চিন্তা করতে হবে।
অনেস্ট, ন্যাচারাল আগ্রহ দেখাতেে হবে।
কীভাবে সাহায্য করতে পারবো সেটা আগে ভাবা।
রিলেশনশিপ মেইনটেইন করা।
নেটওয়ার্ক তৈরি করা উচিত সম্পর্ক গড়ে তোলার জন্য, সুযোগ নেওয়ার জন্য নয়।
বিশ্ববিদ্যালয়ে শেখা এখন অনেক কিছুই ব্যবহারের অযোগ্য। এখানে শেখানো হয় কার্নো হিট ইঞ্জিনের কার্যকারিতা। বাস্তবে এমন কোন ইঞ্জিন নেই। আবার বোঝানো হয়েছে জটিল সমীকরণ। কিন্তু সমাজের সমস্যাগুলো সমাধানে সেই সমীকরণের প্রয়োগ কোথায় তা নিয়ে কেউ মাথা ঘামায় না।
ইদানীং ঢাকার অধিকাংশ মানুষকে দেশলাইয়ের শলাকার মতো লাগে। সারাক্ষণ তাদের মেজাজ তিরিক্ষি হয়ে থাকে। সামান্য পান থেকে চুন খসলেই তেলেবেগুনে জ্বলে ওঠে। রিকশাচালক থেকে বাসের সহকারী, যানজটে আটকা পরা অফিসফেরত কর্মজীবী, খেটে খাওয়া পথচলতি মানুষ প্রায় সবাই নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
উচ্চশিক্ষায় এআই হতে পারে একটি অসাধারণ সহযোগী। গবেষণার ক্ষেত্রেই ধরুন। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড, অক্সফোর্ড বা স্ট্যানফোর্ড ইতোমধ্যে গবেষণার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে এআই ব্যবহার করছে। সেসব দেশে এআই হলো শিক্ষক শিক্ষার্থীর সহায়ক
বাংলাদেশে এখন একজন রাজনীতিকের পর্দা হলো পঞ্চম শ্রেণী পাস, উঠতি লোকাল মাস্তান থেকে বড় মাস্তান, তারপর জাতীয় পর্যায়ের মাস্তান। চাঁদাবাজির রেট অনেক হাই। দুই নম্বরি ব্যবসা থেকে বিশাল টাকার মালিক। তারপর এমপি এবং একসময় হয়তো মন্ত্রী।
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। তারই অংশ হিসেবে গাজার জনগণের সঙ্গে সংহতি জানাতে রাস্তায় নেমেছি। #FreePalestine
ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রশিবিরসহ প্রতিটি ছাত্র সংগঠনকেই এটা অনুভব করা উচিত যে, প্রত্যেকের মূল চরিত্র ছাত্র এবং ছাত্রদের জন্যই তারা দল করছে। শিক্ষাঙ্গনে ছাত্রদের অধিকার ক্ষুন্ন হলে সেখানে তারা অগ্রণী ভূমিকা রাখবে।
যে সমাজ ও সভ্যতায় প্রতিযোগিতার বদলে সহযোগিতা, দরকারের বদলে দরদ, হিংসার বদলে হাসি, বৈরিতার বদলে বন্ধুত্ব, অনুমানের বদলে যুক্তি, মূর্খ তর্কের বদলে বইনির্ভর যুক্তি এবং অন্যায্যতার বদলে ন্যায্যতার জায়গা প্রশস্ত হবে, সেই সমাজ-সভ্যতায় শিশু-কিশোরেরা মানবিক হয়ে বেড়ে উঠতে পারবে।
শিক্ষার উদ্দেশ্য হলো একজন আত্মবিশ্বাসী ব্যক্তি তৈরি করা যে সমাজ, দেশ ও মানবতার প্রতি তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন এবং একজন সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক। যদি বাংলাদেশে সঠিক ‘স্নাতক’ তৈরি হতো, তবে তাঁকে দুর্নীতি, বৈষম্য ও অবিচার মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে এত সংঘাত করতে হতো না