বহুদিন হলো মন খুলে হাসি না।এমন নয় যে হাসির কারণ আমার জীবনে আসেনা।অনেক মুহুর্তে আমারও ভিষণ হাসি পায়।কিন্তু হাসলেও হাসিটা কখনো সম্পুর্ণ হয়না। আমার হাসির মাঝেই হুট করে মায়ের মুখ ভেসে উঠে।আমি মুহুর্তেই শুন্য হয়ে যাই।শুধু কাউকে বুঝতে দেইনা আমার মন তখন মায়ের স্মৃতিতে ঘুরছে।🍀
ছোট বেলায় শুনেছি কেউ মারা গেলে আকাশের তারা হয়।সেই থেকে সুখতারাটাকে মা ভেবে এসেছি।যখনই কোনো কস্ট পেয়েছি মাকে বলে হাল্কা হয়ে ঘুমিয়ে পড়েছি। কত অহ নিশি গেছে শুধু মায়ের সাথে গল্প করে।
শুধু আফসোস হতো, মা হাত বাড়ালে ছুটে যেতাম আজ আমি হাত বাড়িয়ে ডাকি কিন্তু মা আসেনা।🥲
@PVillain771 হারিয়ে ফেলেছি। সিসিটিভিতে দেখেছি গেইটের সামনে যাওয়ায় একটা বৃদ্ধ মহিলা মেরে বের করে দিছে।ওর বয়স মাত্র আড়াই মাস।শরীরে জ্বর ছিল।জানিনা কোথায় আছে কেমন আছে।চাইলেই কী কেউ কারোর জায়গা নিতে পারে ভাইয়া?
মিঠি আর নাই।মিঠি শুধু আমার পোষা প্রাণী ছিল না,ও ছিল আমার ভালো থাকা।আমার শান্তি।ঘুমের ঘোরে মমতায় আগলে রেখেও আটকে রাখতে পারলাম না ওরে।ওর অনুপস্থিতি আমাকে তাড়া করছে ভিষণ।আমি এখন কিভাবে সামলাবো নিজেকে।সব খালি খালি লাগতেছে।আল্লাহ 🥲
আমি প্রচুর ব্যাকডেটেট।
সেকেলে আমার পোশাক,সাজসজ্জা, কথাবার্তা।যদিও আমি এতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
অথচ যার সাথে মিশেছি সে আধুনিক।তার জন্য নিজেকে পরিবর্তন করতে পারিনি আমি।বরং আমি যেমন তেমনি ছিলাম/আছি।
সে যেহেতু আধুনিক সে ব্যাকডেটট প্রেম চেয়েছিল,ব্যাকডেটট মানুষ চায়নি।🍀🖤