আপনহীনতায় ভুগতে ভুগতে, প্রেমহীন এ শহরে।
দরদের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে, মেয়াদ উত্তীর্ণ যত্ন নিয়ে ঘরে ফেরা।
আমাদের অসুখের নাম কি?
ভাবছি, সামনের দিন গুলোতে এ দরদের আকাল আমাদের কোন কাউন্টারে দাঁড় করাবে…………
#শামিউর_রহমান_পুলক
সেই তদানিন্তন কাল থেকে শুরু।
একই ভাবে বা একই ভানে কাপছে আমাদের উরু।
সরল সহজ মানুষ অথবা বাঙালি ভেবে নিয়েছে বারবার প্রতিবার এ দেশটা আমাদের।
কিংবা আমার।
একবার ৪৭ একবার ৫২ তারপর গুনেগুনে ৭১, যোগে ভাগে ৯০ তারপর ঐকিক নিয়মে ২৪।
কি উচ্ছাস তাহাদের, বিজয়ের
কাদের মত করে কাদে মানুষের মত করে।
কখন কাদে?
যখন সিংহাসন থাকে না ভাগে।
তখন মানুষের কাছে আসে বা মানুষকে কাছে ডাকে।
ধাক্কা দিতে!
জোরসে বল হেইও!
আর এক জন পড়ে গেলেই আরেক জন পোক করে পাকড়াও করে।
বলে পাইছি! পাইছি! দেশ।
এবার যাচ্ছে তাই বলাৎকার চলে!
তাকে আবার দেশ বলে ডাকে।
বানিয়েছে তাদের লাভের আখড়া বাড়ী।
দলে দলে মতে বিমতে তাদের কত প্রাপ্তি।
আবার আমাদের জিনিস আমাদের ভাগ করে দেবে অথবা দেবেনা।
তার জন্য কত থাকে ব্যপ্তি।
অনুসারী, অনুগামী, স্বজন।
বিজনেস ক্লাস বানাইয়া ফেলে।
দে-শ!
বোকা মানুষ জানে না দেশ আসলে রাজাদের হয়।
ওরা মানুষের মত কাদে!
তীব্র ঘ্রাণে মাতোয়ারা।
এভেবে এলেবেলে করে খেলে অথবা কৌশলে বারবার প্রতিবার দে-শ টা ভাগ করে নিছে নিজেরা।
পরিবারে, ভাই-বোন, বাবা-চাচা, মা-ছেল মিলে।
মৌখিক মালিকানা দিয়ে দেশের শরীরটা ভাগিয়ে নিয়ে গেছে অন্য তন্ত্রে।
মুখে-মুখে বলে আছি আমরা কি দারুণ চর্চায় গনতন্ত্রে।
আধা কেজি মরিচ,
আর
আধা কেজি ব্যাচে থাক।
পাচ কেজি মাছ ঢাক দিয়ে
আধা কেজি শাক।
এক শিশি তেলে।
তেল দেওয়া আর দেওয়া।
বাকি সময় নাক তেল দিয়ে ঘুম।
ঘুম যদি ভেঙে যায় রাঘব আর বোয়ালের খোঁজ।
গোয়ালের গরুকেও শিখিয়ে দিয়ে নানাবিধ ভোজ।
আধা কেজি মরিচ,
আর
আধা কেজি ব্যাচে থাক।
একটার পর ঘটনা ছুড়ে দাও।
জুড়ে দাও মগজে।
মূহুর্তের আবডালে মিথ্যা কিংবা অপবাদ অথচ সত্য কিনা জানি না, ভেবেও পাচ্ছি না কূল।
ব্যকুল বনে কি আমের মুকুল ফেরে।
মুকুটের লড়াই থেমে যাক......
#শামিউর_রহমান_পুলক