ইমাম শাফেয়ী রহ. বলেন:
ما جادلت عالما إلا غلبته ولا جادلت جاهلا إلا غلبني
আমি যখনই কোনো আলিমের সাথে তর্ক করেছি তখন বিজয় লাভই করেছি। আর যখনই কোনো মূর্খের সাথে তর্ক করেছি তখন সেই আমাকে হারিয়ে দিয়েছে।
.
[মুনাযারাত ওয়া আদাবুল হিওয়ার ১/১১]
আল্লাহ তায়ালা মাঝে মাঝে দুষ্টু মানুষকে দিয়েও ভালো ভালো কাজ করান। ভেবেছিলাম ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগেজিন হয়তো আফ্রিকায় নব্য উপনিবেশবাদ বিদায় করবে। তারপরও আশা রাখি পরবর্তী ওয়াগনার প্রধান যেন পশ্চিমাদের জন্য আরও বেশি মাথা ব্যাথার কারণ হয়।
Breaking! ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন আর নেই। তাকে সহ আরও ১০জন বহন করা বিমান বিধ্বস্ত হয়েছে, বিমানের সকল আরোহী মারা গেছেন। মাত্র মাস খানেক আগে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো ওয়াগনার গ্রুপ। তবে এই সময়ে প্রিগোজিনকে আফ্রিকার মুক্তিকামী মানুষের প্রয়োজন ছিলো।
@Jubayeribnzain4 আমিও জানতাম তিনি সীমাবদ্ধ নন বলেছিলেন কিন্তু আল্লামা শিবলী নু'মানীর ইসলামী দর্শন বইতে এটাই বললেন। তবে তিনি ভ্রান্ত সুফিদের মতো ওয়াহদাতুল ওজুদ বিশ্বাস অবশ্যই রাখতেন না। তিনি আল্লাহকে স্থান থেকে পবিত্র মনে করতেন হয়তো সেই অর্থে সর্বত্র বিরাজমান বলেছেন।
এমনও এক সময় ছিলো, যখন ইমাম ইবনে হিব্বানের মতো বড় মুহাদ্দিসের ইমামকেও আকাইদের ব্যাপারে দীপান্তরিত হতে হয়েছিলো। একমাত্র অজুহাত ছিলো, তিনি বলেছিলেন যে, আল্লাহ সীমাবদ্ধ নন বরং সর্বত্র বিরাজমান। কিন্তু আজ বিভিন্ন বিষয়ের বড় বড় ইমামগণ সেই শব্দ দিয়েই আল্লাহর মহত্ত্ব বর্ননা করছেন।
হিজরি তৃতীয় শতাব্দীতে বসরায় একটি গুপ্ত দার্শনিক গ্রুপের উত্থান হয়! তারা নিজেদের পরিচয় দিতেন ইখওয়ান সাফা নামে। তাদের থেকে বৈচিত্রপূর্ণ প্রবন্ধ প্রকাশ পেত। তারা মূলত ধর্ম ও দর্শন নিয়ে গোপনে লেখালেখি করতেন। বাদ যেত না বিজ্ঞান থেকে গণিত, রাজনীতি থেকে জ্যোতির্বিদ্যা পর্যন্ত।
তিঁনি ভয় ও বিস্ময়ে পূর্ণ ছিলেন এবং পরিহিত ছিলেন সত্যের পোশাক, তিনি বেরিয়ে এলেন এবং সমস্ত সৃষ্টির প্রতি 'আহা!' ধ্বনি দিয়ে কাঁদলেন।
— মনসুর হাল্লাজ, কিতাব আল-তাওয়াসিন।
আজকাল আকাশ এতো ভালো লাগে কেন? মাওলানা রুমি বলেছিলেন,
প্রতিটি পরমাণু এই পূর্ণতায় মাতাল এবং সেই দিকেই ধাবিত
এবং এই ধাবমানতা গোপনে এই কথাই বলে যে,
"সকল মহিমা ঈশ্বরের"