শেয়ের কবিতা প্রতিযোগিতা ২০২০ এর সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল। আপনারা ��ানিয়ে দিন পরিচিতজনদের।আপনার কবিতাও সেরা কবিতা নির্বাচিত হতে পারে;স্থান পেতে পারে একটি ই-বুকে।
সুস্থ কাব্যের রাজ্যে স্বাগতম৷
#শেয়ের_কবিতার_কাফেলা
আমাদের অস্তিত্ব খোঁজে পাও?
আমরা তো মিশে থাকি
মরুর বালি, সিন্ধুর জল আর ধরার বায়ুতে
আঁধা��� কানারা কি কোনদিন তা দেখে?
~সিয়াম ভূঁইয়া
#শেয়ের_কবিতার_কাফেলা
তোমার দুয়ারে যে ফিরে আসি বারবার;
পরপারের কথা স্মরণ হলে হৃদয় করে হাহাকার,
তোমার করুণার ভিখারি আমি;
হতে দাও তোমার দিকে অগ্রগামী।
~ওয়াহিদুল হাদী
#শেয়ের_কবিতার_কাফেলা
হে আল্লাহ, বড্ড ভালোবাসি আপনাকে!
এই গাছ, এই সবুজ, এই রোদ, এই নীল,
এই শস্য-ক্ষেত, এই পাতা,
এই যে এতো জীব বৈচিত্র্যময় রূপগাঁথা!
সবকিছুর তুমিই তো নির্মাতা।
তুমি এক নিপুণ সৌন্দর্যের প্রতিষ্ঠাতা।
~আরিফ আব্দুল্লাহ
#শেয়ের_কবিতার_কাফেলা
হে বিশ্বাসী কবিদের দল,
সমস্ত অশ্লীলতাকে কর জঞ্জাল।
নিজের সমস্ত পরিক্রমা নিয়ে জেগে উঠো আবার,
অপশক্তির বিরুদ্ধে তোমার কাব্যকে করে তুলো দুর্বার।
#শেয়ের_কবিতার_কাফেলা
আমাদের বিশ্বাস— “আমাদের থেকে আবারও হবে মহাকবি আল জামি,
ওমর খৈয়���ম হাফিজ অথবা জালাল উদ্দিন রুমি।
আমাদের কেউ হবে নজরুল, শেখ সাদী ইকবাল!
কলমের জোরে সত্য প্রচারে ধরবে দিনের হাল।”
সুস্থ সাহিত্যের আহ্বানে রবের তরে কলম চলুক তবে...
আমাদের আহ্বান—
"হে কবি,
সেই স্রষ্টার সন্তুষ্টিতে এবার কলম ধরো তুমি,
আর যা আছে সবকিছু করে দিয়ে মরুভূমি!
ভুলে যাও প্রেমিকার রক্ত রঙিন নীল রঙের শাড়ী
ভুলে যাও জোছনা রাতের অনর্থক পাগলামি।
সেই চাঁদের আলোয় এবার তুমি স্রষ্টার রূপ দেখো
যে তোমায় চক্ষু দিলো,তাঁর প্রেমের সুধা মাখো।"