এটা ভেবে আমাদের শান্তি পাওয়া উচিত যে আল্লাহ কোনো বৈষম্য করেন না। ক্ষমতার কারণে কেউ আপনার সাথে অনেক বৈষম্য করলেও ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আল্লাহর বিচার আল্লাহ করবেন।
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا
“নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি।”
📚 সূরা আশ-শারহ – আয়াত ৬
📌 স্ট্যাটাস:
⏳ কঠিন সময়ের শেষে আসে সহজতা — আল্লাহর উপর ভরসা রাখুন।
হতাশ হয়ো না
উচ্চারণ: লা তাকনাতু মির রহমাতিল্লাহ।
অর্থ: আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ো না।
____ (সুরা যুমার, আয়াত: ৫৩)
মানুষ যতই গুনাহ করুক না কেন, যদি আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করেন। হতাশা শয়তানের অস্ত্র; আর আশা আল্লাহর উপহার।