এ সব করে তুই কি বোঝাতে চাচ্ছিস, যে তুই আমাকে এতটাই ভালোবাসিস যে আমার সাথে কথা না বলে থাকতে পারছিস না। শুধু শুধু এ সব করিস না কারন আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তুই আমাই ছাড়া খারাপ আছিস। আমাকে ছাড়া যদি তুই খারাপ থাকতিস তাহলে এত সব পার্টি ফূর্তি আমাকে ছাড়া করতে পারতিস না।
আমাকে ছাড়া তো তোর সব কিছু ভালোই চলছে। বলা চলে আমাকে ছাড়া তুই অনেক ভালো আছিস। কোন কিছুই আমার জন্য থেমে নেই। বরং আমি না থাকায় তোর আরো অনেক বেশি ভালো হয়েছে। যাক সব কিছু মিলিয়ে ভালো আছিস দেখে ভালো লাগল। মানুষের জীবনে শূন্য স্থান কখনো ফাকা থাকে না। সেটা আজ আরো একবার বুঝতে পারলাম।