মৃত্যু কোন অ্যাক্সিডেন্ট না,
মৃত্যু একটি সিডিউল,
ট্রেন আসবেই,
টিকেট কাটা আছে জন্মের দিনে।
দুনিয়া হল ছায়া,
ধরতে গেলে আরও দূরে সরে যায়,
আখেরাত হলো আসল বাড়ি,
সেটার দিকে হাঁটলে দুনিয়াই পায়ে এসে লুটায়।
তাই মন খারাপ করোনা, তুমি মুসাফির,
থাকার জন্য না, ফেরার জন্য এসেছো।
যে আকাশে টাকা উড়ায়
সে আকাশে ঘুড়ি উড়ানোর আনন্দ কি বুঝবে
যার মাথার উপরে আকাশই নেই সে.........
তাই যার যতটুকুই আছে সেটুকুকেই মূল্যায়ন করা উচিৎ
কারন হয়তো তার জন্য সেটুকুই নির্ধারিত
অথবা তার জন্য এরচেয়ে উত্তম অপেক্ষা করছে
সব মানুষ আপনার জীবনে থাকার যোগ্য নয়।
কেউ আপনার আগুন নিভিয়ে দেয়, কেউ প্রচন্ড ঝড়ের মধ্যে হাতটা বাড়িয়ে দিয়ে, অঝোর বৃষ্টিতে ছাতাটা এগিয়ে নিয়ে আসে, কেউ আবার আপনার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে।
ঠিক মানুষটা আপনার জীবনকে শুধু বদলায়ই না,
আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে দেয়।
আমি অহংকারী নই,নিজের সম্মান হারিয়ে অন্যকে খুশি করার মতো আমি নই।সম্মান দিতে জানি,সেটা শুধু প্রাপ্যদেরকেই।আত্মসম্মান কোনো বিলাসিতা নয়,এটা এমন এক শিরদাঁড়া,যা মানুষকে সোজা হয়ে দাড়াতে সাহায্য করে।অন্যের মতো চলতে গিয়ে,নিজেকে হারানো কখনো মহত্ত্ব হতে পারে না।