অর্থই যদি সুখ হত তবে বিত্তবানরা সুখী মানুষের পর্যায়ে থাকত!
একাকীত্ব যদি শান্তি হত সংসার রেখে অনেকেই সন্ন্যাসী হত!
ঘরই যদি সব সুখ দিত তবে কেউ পাগলের বেশে পথে পরে থাকত না!
কোথাও কেউ না কেউ ভীষণ অসুখে পোড়ে যা তাকে পাগল বানায়,
কোথাও খুব করে অভাবে পরে তাই সুখের অভাবে কাতরায়, সবার অর্থই সুখ না।
মনের শান্তি মনের চাওয়া পাওয়া বলেও একটা কথা থেকেই যায়,
চাইলেও সবকথা গিলে ফেলে যায়না!
চাইলেও জীবনটা সহজ হয়না।
জীবন সহজ হলে এত আফসোস,
এত হাহাকার কোথাও থাকত না।