NSUI'র সর্বভারতীয় সভাপতি শ্রী নীরজ কুন্দনের অনুমোদনে NSUI'র সর্বভারতীয় সম্পাদক তথা ছাত্র পরিষদের রাজ্য পর্যবেক্ষক শ্রী রোশন লাল বিট্টু নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে ছাত্র পরিষদের নতুন রাজ্য কমিটি গঠন করলেন।
প্রাথমিক থেকে উচ্চতর সমস্ত ক্ষেত্রে শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দেয়ার ঘৃণ্য চক্রান্ত কেন করছ জবাব দাও!
#ShikshaBachaoDeshBachao
উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কলেজের অধ্যক্ষকে অগ্রাধিকার না দিয়ে সাধারণ অধ্যাপক কে প্রাধান্য দেওয়া হচ্ছে কেন? এইভাবে উচ্চতর শিক্ষার মানকে কে কেন ধ্বংস করা হচ্ছে?
#ShikshaBachaoDeshBachao
চিকিৎসক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারী দের বাদ দিয়ে শাসকদলের ঘনিষ্ঠ শুধুমাত্র এমবিবিএস পাশ ডাক্তারদের কে চিকিৎসক শিক্ষক পদে নিয়োগ করা হলো কেন হেলথ রেক্রুটমেন্ট বোর্ড জবাব দাও!
#ShikshaBachaoDeshBachao
উৎস শ্রী পোর্টাল এর দুর্নীতি নিয়ে সরব পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অর্ঘ্য চক্রবর্তী , এত বড় দুর্নীতির পরেও মুখ্যমন্ত্রী নীরব কেন?
#ShikshaBachaoDeshBachao
২০১৭ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলো এই দুর্নীতির উত্তর চাই!
#ShikshaBachaoDeshBachao
১০০ শতাংশ পড়ুয়াকে ভ্যাকসিনের ডবল ডোজ দেওয়া সম্পূর্ণ না করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার মত তুঘলকী সিদ্ধান্ত নেওয়া হল কেন?
#ShikshaBachaoDeshBachao
বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করার জন্য তৃণমূলের দাদাদেরকে কাটমানি দিতে না পেরে কত উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল তার দায় কি সরকার নেবে?
#ShikshaBachaoDeshBachao
প্রাইমারি শিক্ষক হতে গেলে তিলজলার পার্টি অফিসে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে এই এই মিথ তৈরি করে শিক্ষাব্যবস্থাকে ভঙ্গ শেষ করে দেওয়া হল কেন?
#ShikshaBachaoDeshBachao
রাজ্য সরকার পরিচালিত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে এই অতিরিক্ত পরিমাণ ফিস বৃদ্ধি করে গরিব মেহনতী মানুষের শিক্ষার অধিকারকে বঞ্চিত করা হচ্ছে কেন , এটা কি বেসরকারিকরণের প্রথম ধাপ?
#ShikshaBachaoDeshBachao
জলপাইগুড়ির তৃণমূল নেতার ভাইপো প্রশান্ত বর্মন দুর্নীতি করে WBCS-এ প্রথম স্থানে এসেছেন । RTI রিপোর্ট প্রমাণিত যে, তিনি প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করতে পারেনি , রাজ্যের আমলাতন্ত্রকে এইভাবে রাজনীতির কুক্ষিগত করার অপচেষ্টাকে জানাই ধিক্কার ধিক্কার!
#ShikshaBachaoDeshBachao
রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবকের একমাত্র আশার আলো এসএসসি পরীক্ষা বন্ধ করে যুবকদের পেটে লাথি মারা হল কেন অপদার্থ রাজ্য সরকার জবাব দাও!
#ShikshaBachaoDeshBachao