আমার হয়নি কথা শেষ
তোমার ঘুমিয়ে যাবার তাড়া;
কেন এই অবেলায় তবে-
আমার ডাকে দিলে সাড়া!
আমার হয়নি তোমায় ছোঁয়া
হয়নি নয়ন ভরে দেখা;
কেন, কেন এলে তবে-
হয়ে আবছা ধোঁয়া ধোঁয়া!
আমার ফুরোয়নি পথ চলা
তুমি দাঁড়িয়েছ শেষ সীমানায়;
কেন তবে এসেছিলে-
শুধু মায়ার বাঁধনে জড়াতে!
🌜🌌