জীবনটাকে নেড়েচেড়ে দেখলাম, সংসারে যারা সফল তাদের জাত আলাদা : ভালোবাসার চেয়ে সফলতাকেই তারা ভালোবাসে বেশি - -
আমার ঠিক উল্টো, প্রেম, দাক্ষিণ্য, মমতার, ঘরানার গন্ধেই তৃপ্তি!
- জীবনানন্দ দাশ।
তুমি অনেকটা তড়িৎ প্রবাহের মতোই তো!
তুমি এলে— এই বুঝি হুট করে চলে যাও কিনা, সেই ভয়ে তটস্থ থাকি।
চলে গেলে— কখন ফিরে আসবে আবার, সেই অপেক্ষায় প্রহর গুণতে থাকি।
- শিহাব আহমেদ তুহিন
জীবনটা ঠিক এমন জায়গায় পৌঁছে গেছে, কোনদিক থেকে কোনদিকে যাবো সেটা নিজেও জানিনা। প্রতিটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে, তখন সে কোন পথটা বেছে নেবে সেটাও বুঝতে পারে না।
আমাদের জীবনে মাঝে মধ্যে এমন সময় আসে, মনে হয় চারপাশে কেউ নেই। বিশাল এক পৃথিবীতে একমাত্র আমি দাঁড়িয়ে আছি। শত-কোটি মানুষ থাকা সত্বেও নিজেকে একা মনে হয়।
শেষ আলিঙ্গনের আগে...
কখনো কেঁদো না হারিয়ে বিরানে।
আমি কাব্য হবো, যদি না-ই থাকি প্রাণে।
ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়—ভালোবাসা মানে দূর থেকেও চুপচাপ প্রহর গোনা, কারও সুখের জন্য নিজের কষ্ট গোপন রাখা।
সে তো আর আমার নয়, তবুও প্রতিদিন তার জন্য দোয়া করি।
সে হাসুক, সে বাঁচুক, আমার চেয়ে হাজারগুণ ভালো কারও হাত ধরুক—এই প্রার্থনাটাও তো একরকম প্রেম।
আমি তো চাইনি দূরে যেতে, চেয়েছিলাম একটা ছোট ঘর, কিছু স্বপ্ন আর চায়ের কাপের পাশে বসা দুটি মানুষ।
কিন্তু জীবন তো গল্প না, জীবন বাস্তব।
আর বাস্তব বড় নির্মম।
একদিন সে বুঝবে—কেউ নিঃশব্দে তাকে ভালোবেসেছিল,
তার জন্য রাত জাগতো, তার কষ্টের ভার নিজের বুকে নিতো।
কিন্তু সে দিনটায় আমি থাকবো না।
থাকবে না আমার নাম, থাকবে শুধু কবিতায় ছোঁয়া একটা দীর্ঘশ্বাস।
শেষ আলিঙ্গনে বলবো না "ভালোবাসি",
বলবো—
"তোমার পথ আলাদা, আমার পথও এখন শান্তি খোঁজে।
ভালো থেকো, আমি কষ্টে আছি—এইটা বোঝানোর জন্য কখনো ফিরে এসো না।
কারণ আমি ঠিক আছি, শুধু তোমার অনুপস্থিতি নামক এক দীর্ঘ ছায়া বুকে নিয়ে হাঁটছি।
ভুল করে
تم نے کیا نہ یاد کبھی بھول کر ہمیں
ہم نے تمہاری یاد میں سب کچھ بھلا دیا
“তুমি ভুল করে কখনো আমায় মনে করলে না,
আর আমি তোমায় মনে রেখে সব ভুলে গেছি।”
— শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর