“চেয়ে দেখো, তার চোখের কোণে কী লীলা-চপলতা বয়ে চলেছে, আর দেখো, তার ঢুলু-ঢুলু শান্ত চাহনিতে কী গভীর কৃষ্ণতা।”
انظرْ إلى الغُنْجِ يَجري في لَواحِظِهِ ... وانظُرْ إلى دَعَجٍ في طَرْفِه الساجي
— মুহাম্মাদ ইবনু ওয়াহ'ব হিমইয়ারি (২৪০ হি.)
.
We are all Hadi!
We mourn the tragic killing of Sharif Osman Hadi, a youth leader of the July Uprising. A courageous and principled voice, he stood firmly against all forms of oppression and foreign hegemony to safeguard the sovereignty of Bangladesh. His sacrifice for justice and national dignity must not be in vain. We call for the immediate arrest of those responsible and demand justice for Hadi.
রাসূলুল্লাহকেﷺ জিজ্ঞেস করা হয়েছিল যে অহংকার কী জিনিস?
তিনি উত্তরে বলেছিলেন, سَفَهُ الْحَقِّ، وَغَمْصُ النَّاسِ
"(তা হচ্ছে) হককে নির্বুদ্ধিতা মনে করা ও মানুষকে তাচ্ছিল্য করা"।
[ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ৬৫৮৩, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সনদ সহিহ]
"অজ্ঞতার আলামত হচ্ছে ৩টি:
১) আত্মগরিমা,
২) এমন কথা বেশি পরিমাণে বলা যা কোনো কাজে আসেনা এবং
৩) কোনো বিষয়ে আগে নিষেধ করে নিজেই পরে সেই কাজ করা"।
~ আবুদ দারদা [রা.]
[ ইমাম ইবনু আব্দিল বারর (রাহ.), জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদ্বলিহ: ১/৫৬৯]
বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। সমুদ্রে ক্লান্ত, নদীতে ক্লান্ত। এইসব ছেড়ে কোথাও যাওয়া গেলে ভালো হতো। জীবন ক্লান্ত হতে হতে ছেঁড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন।
- হাসান রোবায়েত