আরে ভাই - কি এক্টা অবস্থা...!!! ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের প্রায় বৃহৎ অংশ বন্যায় প্লাবিত হয়ে মানুষ পানিবন্দী হয়ে আছে৷ লাশ ভাসছে পানিতে, বসত ভিটা পানির নিচে, মানুষের বাঁচার হাহাকার - সারাদেশের মানুষ দিনরাত এক করে ত্রান সামগ্রী, সাহায্য সহযোগিতা করে যাচ্ছে৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের অবস্থার তেমন কোন পরিবর্তন নেই। আনসার সন্ত্রাসীর হামলায় দেশের সূর্য সন্তানরা এইভাবে আহত হয়ে হাসপাতালে বিভীষিকাময় দিন কাটাবে - এটা মানা যায় না।
ফেনীর লালপোল এলাকায় সেনাবাহিনীর সাথে সমন্বয় করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিন ও ছাত্রশিবির ফেনী শহর শাখার নেতৃবৃন্দ।
নির্দ্বিধায় বলতে পারি যে, ছাত্রশিবিরকে বাধা না দিয়ে কাজ করতে দিলে দেশবাসী উপকৃত হবে, মিল্লাত উপকৃত হবে।।
টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ!
এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল।
১৯৭৪ সালের দুর্ভিক্ষে সারা রাত চালের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল লোকজন।
সকালে যখন চাল দেওয়া শুরু হলো খুব আশায় ছিল সবাই যে অনেকদিন পর ভাত খাবে।
সর্বশেষ যে চাল পেয়েছে তার একদম পেছনের জন যখন শুনছে চাল শেষ আপনারা চলে যান সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং মৃত্যু বরণ করে।