🇧🇩 বাংলাদশে সরকারের মাননীয় @PMO_Bangla68 জনাব @trahmanbnp দেশবাসী সহ সারা বিশ্বের মুসলিম উম্মাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।
আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বক্তব্য | ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ‘শ্রমিক সমাবেশ’।
#শ্রমিকসমাবেশ#PM#TariqueRahman#BNP
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি সংসদ সদস্যদের প্রশ্নের জবাব প্রদান করেন।
আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬), সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের শুরুতে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
#NationalParliament @PMO_Bangla68@trahmanbnp@bdbnp78
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পদক তুলে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি।
A delegation led by Hon. Milton Dick MP, Speaker of the Australian House of Representatives, paid a courtesy call on BNP Chairman and Honorable Prime Minister Tarique Rahman today at the National Parliament Secretariat.
#PM#TariqueRahman#BNP#Bangladesh#Australia#Diplomacy
On the auspicious occasion of Independence and National Day, Honourable Prime Minister and BNP Chairman Tarique Rahman commenced the day by paying profound tribute to the martyrs of the Liberation War at the National Memorial in Savar at dawn.
He later visited Zia Udyan to offer prayers at the graves of Shaheed President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia, honouring their great contributions to the nation.
The Honourable Prime Minister then attended the National Parade at the National Parade Ground, witnessing the ceremonial march-past and an impressive flypast, while exchanging greetings with members of the armed forces.
To mark the spirit of the day, he also inaugurated a friendly football match organised by the Bangladesh Football Federation.
Finally, the Honourable Prime Minister visited Bangabhaban to exchange Independence Day greetings with the Honourable President.
#PM #TariqueRahman #BNP #IndependenceDay #Bangladesh