একটা সময় মোহ কেটে গেলে আর ভালো লাগবেনা।
একটা সময় মোহ কেটে গেলে,
চেনা মানুষটাও আর আপন মনে হয় না।
ভালোবাসাটাও তখন ক্লান্ত হয়ে পড়ে…
সবকিছুই যেন শুধু অভ্যাস হয়ে যায়।
Achib jafori
যে আমার ছিলো, সে এখন আমার নাই।
ভেবেছিলাম চিরদিন থাকবে,
হাত ধরে হাঁটবে আমার সাথে,
স্বপ্ন বুনবে আমার চোখে চোখ রেখে।
কিন্তু সময় শেখায়
সব আপন, সব চেনা একদিন অচেনা হয়ে যায়।
সে এখন কারো অন্য কারো হাসির কারণ,
আর আমি শুধু স্মৃতির ভারে নুয়ে থাকা এক নামহীন অপেক্ষা।
achib jafori
সবটা বলে দিলে,
অবহেলা বেড়ে যায়।
কিছু অনুভূতি চাপা থাকাই ভালো,
কিছু কথা নিজের মাঝেই মরে যাক।
কারণ, যতোটা প্রকাশ করবে,
ততোটা মূল্যহীন হয়ে যাবে।
Achib jafori
কিছু যন্ত্রণা কেবল নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্যই আসে।
তাই আজ কিছুটা নিরব, কিছুটা কঠিন।
কেউ ভাবুক, আমি বদলে গেছি।
কিন্তু আসলে আমি নিজেকে নতুন করে খুঁজে নিচ্ছি।
দেখা হবে আবার, ঠিকই দেখা হবে—এক নতুন রূপে!