মানুষ চিনতে ভুল করা অপরাধ নয়।
অপরাধ হলো—ভুল মানুষকে চিনে ফেলার পরও তাকে নিজের জীবনে জায়গা দিয়ে যাওয়া।
জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলো শত্রুরা দেয় না, দেয় সেই মানুষগুলো, যাদের একদিন নিজের মানুষ বলে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস ভাঙার শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভেতরে তার প্রতিধ্বনি বহু বছর ধরে বেজে চলে।
সব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জন্মায় না। কিছু সম্পর্ক আসে শুধু শেখাতে—কাকে বিশ্বাস করতে হয়, আর কাকে নীরবে বিদায় জানাতে হয়। মানুষ বদলায়, মুখোশ বদলায়, প্রয়োজন বদলায়; কিন্তু প্রতিটি প্রতারণা মানু��কে একটু একটু করে বাস্তববাদী করে তোলে।
কখনো কখনো ভুল মানুষকে হারানো ক্ষতি নয়, বরং নিজেকে ফিরে পাওয়ার শুরু। কারণ যে সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয়, সেখানে থেকে যাওয়া ভালোবাসা নয়—নিজের প্রতি অবিচার।
শেষ পর্যন্ত বুঝেছি, মানুষ চিনতে ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু একই ভুল মানুষকে বারবার সুযোগ দেওয়া মানে ��িজের ক্ষতকে নিজেই নতুন করে রক্তাক্ত করা।
কিছু দূরত্ব অভিমান নয়—আত্মমর্যাদার শেষ আশ্রয়।🍀🖤
#আলু-🍀🖤
মানুষকে নয়, সময়কে বিশ্বাস করো।
কারণ সময়ই বলে দেয়, কে অভিনয় করেছে আর কে সত্যি ভালোবেসেছে।
কথায় নয়, মানুষের পরিচয় পাওয়া যায় ব্যবহারে���
যে প্রয়োজন ফুরোলেই বদলে যায়, সে কখনো আপন ছিল না।
যে বিনিময় চায় না, তবুও পাশে থাকে, সেই মানুষটাকেই জীবনের শেষ পর্যন্ত আগলে রেখো।
সত্যি বলতে
আমি আর আগের সেই মানুষটা নেই...
কোনো এক অজানা, অনিশ্চিত কারণে কখন যে নিজেকে নিজের মাঝেই হারিয়ে ফেলেছি,...
তা আমি নিজ��ও বুঝতে পারিনি....
এখন শুধু আফসোস হয়,,,
মাঝেমধ্যে একা বসে নিজের জীবনের কথাই ভাবি
কী ছিলাম... আর কী হয়ে গেলাম,,,
জীবনের কোনো এক ভুল সিদ্ধান্ত, কিংবা এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা আমাকে ভেতর একে এতটাই ভেঙে দিয়েছে,
যা কখনো হওয়ার কথা ছিল না,,,
অথচ আজ সেটাই আমার বাস্তবতা,....
সহজ-সরল হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং জটিল এই পৃথিবীতে এটা এক ধরণের বিশেষ যোগ্যতা।
জটিলতার এই তীব্র ভিড়ে, আমি বরং সরলতাতেই বাঁচি।
সাদামাটা জীবন, আর একমুঠো খাঁটি মানুষ, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই।
অতিরিক্ত স্মার্টনেসের চেয়ে সরল মন অনেক বেশি সুন্দর।
''দায়িত্ব''
পৃথিবীর সবচেয়ে নীরব অথচ সবচেয়ে ভারী শব্দগুলোর একটি হলো— দায়িত্ব
এই শব্দটির কোনো রঙ নেই, কোনো আড়ম্বর নেই, কোনো করতালিও নেই। তবু অদৃশ্য এই শব্দটিই প্রতিদিন কোটি কোটি মানুষকে ঘুম থেকে উঠতে বাধ্য করে, ক্লান্ত শরীর নিয়ে পথ চলতে শেখায়, চোখের জল গোপন করে মুখে হাসি আঁকতে শেখায়
পৃথিবীর প্রতিটি মানুষের মাথায় এক একটি অদৃশ্য আকাশ ঝুলে আছে। সেই আকাশের ভার একেক জনের কাছে একেক রকম
কেউ হাসপাতালের করিডোরে রাত জাগে, প্রিয়জনের নিঃশ্বাসের শব্দ শুনে বেঁচে থাকার সাহস খোঁজে। নিজের ক্ষুধা, নিজের ক্লান্তি, নিজের প্রয়োজন ভুলে গিয়ে শুধু একটি মানুষকে সুস্থ দেখতে চায়
কেউ বৃদ্��� বাবা-মায়ের মুখে একটু তৃপ্তির হাসি ফোটানোর জন্য নিজের সমস্ত স্বপ্ন বন্ধক রেখে জীবনযুদ্ধ চালিয়ে যায়। তাদের চোখে সুখের আলো দেখার জন্য কত না অপূর্ণতা, কত না ব্যক্তিগত ইচ্ছা প্রতিদিন বিসর্জন দেয়, তার হিসাব কেউ রাখে না
কেউ নববিবাহিতা স্ত্রীকে নিয়ে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার স্বপ্নে দিন-রাত পরিশ্রম করে। ভালোবাসার মানুষটির চোখে আনন্দ দেখার জন্য নিজের ক্লান্ত শরীরকে অবহেলা করে, নিজের চাওয়া-পাওয়াকে পিছনে সরিয়ে রাখে
আবার কেউ প্রখর রোদে, ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে দাঁড়িয়ে ফসল ফলায়। মাটির সঙ্গে যুদ্ধ করে, প্রকৃতির সঙ্গে লড়াই করে, অনিশ্চয়তার সঙ্গে বন্ধুত্ব করে। কারণ তার দায়িত্ব শুধু নিজের পরিবার নয়; তার ঘামে ভিজেই অসংখ্য মানুষের ভাতের থালা পূর্ণ হয়
কেউ অফিসের কঠোর নিয়ম, বসের চাপ, সময়ের নির্মম শাসন মেনে দিনের পর দিন কাজ করে যায়। কারণ মাসের শেষে বেতনের অঙ্কটির সঙ্গে জড়িয়ে থাকে সন্তানের পড়াশোনা, সংসারের বাজার, বৃদ্ধ মায়ের ওষুধ, কিংবা বহুদিনের অপূর্ণ কোনো প্রয়োজন
এভাবেই পৃথিবীটা আসলে দায়িত্বের অদৃশ্য সুতোয় গাঁথা। এখানে কেউই পুরোপুরি মুক্ত নয়। প্রত্যেকেই কোনো না কোনো বোঝা বহন করছে। শুধু সেই বোঝাগুলোর রং আলাদা, গল্প আলাদা, ব্যথা আলাদা
মজার বিষয় হল��, আমরা প্র��য়ই মানুষের হাসিমুখ দেখি, কিন্তু তার দায়িত্বের ওজন দেখি না। আমরা তার সাফল্যের গল্প শুনি, কিন্তু সেই সাফল্যের পেছনে কত রাতের নির্ঘুম অপেক্ষা, কত অশ্রু, কত আত্মত্যাগ, কত ভাঙা স্বপ্ন চাপা পড়ে আছে— তা জানি না
এই পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা নিজের জন্য বাঁচে না। তারা বাঁচে কিছু দায়িত্বের জন্য। তারা প্রতিদিন ভেঙে পড়ে, আবার দাঁড়িয়ে যায়। তারা ক্লান্ত হয়, তবু থামে না। কারণ তাদের থেমে যাও���়ার অধিকার নেই। তাদের পেছনে কিছু মুখ অপেক্ষা করে থাকে, কিছু চোখ ভরসা করে থাকে, কিছু স্বপ্ন তাদের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকে
তাই কাউকে দেখে কখনো তার জীবনকে সহজ ভেবে বসো না। যে মানুষটি নীরবে হেঁটে যাচ্ছে, হয়তো সে এমন এক যুদ্ধ লড়ছে, যার খবর পৃথিবীর কেউ জানে না। তার হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে শত দায়িত্বের পাহাড়, হাজার না বলা কষ্টের ইতিহাস
শেষ পর্যন্ত মানুষকে বড় করে তার সম্পদ নয়, ত���র পদমর্যাদা নয়, তার খ্যাতিও নয়— মানুষকে বড় করে তার দায়িত্ববোধ
কারণ দায়িত্বহীন সুখ ক্ষ��স্থায়ী, কিন্তু দায়িত্ব পালন করতে করতে যে মানুষ নিজের স্বার্থ, নিজের আরাম, নিজের আনন্দ বিসর্জন দেয়, তার জীবন হয়তো সহজ নয়, কিন্তু তার অস্তিত্বই হয়ে ওঠে অন্যের আশ্রয়, অন্যের ভরসা, অন্যের বেঁচে থাকার কারণ
আর পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলো হয়তো তারাই, যারা নিজের বুকের ভেতর হাজার ঝড় লুকিয়ে রেখে, চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে, প্রতিদিন নিঃশব্দে বলে—
"আমি ক্লান্ত, তবুও থামবো না। কা��ণ আমার দায়িত্ব আছে। আর দায়িত্বের চেয়ে বড় পরিচয় মানুষের জীবনে আর কিছু নেই।"
জীবনে প্রয়োজন নেই অনেক অনেক মানুষ, ফ্রেন্ড লিস্ট বাড়ানোর জন্য প্রয়োজন নেই কয়েক হাজার ফ্রেন্ড, সম্পর্ক রাখতে হবে বলে দরকার নেই গাদা গুচ্ছের আত্ম��য়তা, নিজে ভালো মানুষ এটা বোঝানোর জন্য প্রয়োজন নেই সবার সাথে উদারতা, পরিচিতি বাড়ানোর জন্য দরকার নেই সবার সাথে পরিচয়, কৃতিত্ব জাহির করার জন্য জোর করে বাড়ানোর দরকার নেই লাখ লাখ অনুরাগী।
জীবনে সবার আগে যেটা দরকার তা হলো নিজের ভালো থাকা। অতএব পরিধি ছোটো করুন। কম মানুষের সাথে থাকুন। রিয়েল লাইফে দু একজন ভালো বন্ধু রাখুন। সম্পর্কের সুতোয় কয়েকজন আত্মীয়কে বাঁধুন, তাদের খোঁজ খবর রাখুন।���িপদে পাশে দাঁড়ান। মাঝে মধ্যে গেট টুগেদার করুন।দেখবেন জীবন সুন্দর ভাবে চলছে আর আপনার প্রয়োজনে তাদেরকেও পাশে পাচ্ছেন। ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে ফেলবেন না।
ফেসবুকের কয়েক হাজার ফ্রেণ্ড থাকা সত্ত্বেও কাউকে পাবেন না পাশে।জাস্ট একবার বিপদে পড়ুন, দেখবেন হাজার হাজার মানুষ, কত পরিচতি, তবুও কেউ নেই। অতি মানেই আপনি রিক্ত, আপনি শূন্য। অতিরিক্ত নয়, সিম্পল একটা কথা।
আপনা�� পরিধি যত ছোটো, আপনি তত সুখী।লাইফে মানুষের সংখ্যা যতো কম থাকবে নিঃশ্বাস নিতে ততো সুবিধা হবে !
I said that if $BTC dumps to $62,000, I’d give away $10,000 in Bitcoin to 10 people.
Well, we made it.
As promised, I’m giving away $200 in $BTC to 20 lucky winners today.
To enter:
✅ Follow me
✅ Like
✅ Retweet
✅ Comment “BTC” 🔔
Entries close in 24 hours. Good luck!
জীবনে কত মানুষ হারাইলাম!
কতো বন্ধু গেলো,কতো সম্পর্ক পুড়লো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই! কারণ জানি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে।
হারানোর এই পৃথিবীতে,"হারিয়ে যাওয়া" কে ভয় পেয়ে কি লাভ..?🥹
"আব্বা, তোমাকে জড়িয়ে ধরে সামনা-সামনি বলতে পারিন' তোমাকে কতটা ভালোবাসি।' আজ তুমি আমার থেকে অনেক দূরে, কিন্তু আমার প্রতিটা দোয়ায়, প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো। আল্লাহ তোমাকে ওপারে অনেক ভালো ও শান্তিতে রাখুন"😥😥
। বয়স।
গোরু, ছা���ল, পোশাক ঈদ নিয়ে গেছে। প্রথম ঈদ বিক্রি হয়েছিল বয়সের কাছে।
একটা সময় দুঃখের কাছে।
তারপর ঈদ বিক্রি হলো সময়ের কাছে।
এখন তো আমার মনেই নাই, শেষ ঈদ বিক্রি হয়েছিল কবে।