iOS 15 আপডেটেড ডিভাইস বন্ধ থাকা অবস্থায় 'Find My network' মাধ্যমে লোকেশন ট্র্যাক করা সম্ভব। ।
Apple এর তথ্যমতে ফ্যাক্টরি রিসেট করে দিলেও iPhone এর লোকেশন ট্র্যাক করা সম্ভব।
McAfee এন্টিভাইরাসের ফাউন্ডার John McAfee স্পেনের একটি জেলখানায় সুইসাইড করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রে কর ফাঁকি এবং ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। দোষী সাব্যস্ত হলে তিনি ৩০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারতেন।
IceUniverse এর তথ্যমতে Samsung "Mutual Transmission Alliance" এ যোগ দিয়েছে।
এর ফলে সামনে থেকে Xiaomi, Oppo, Realme, Vivo, OnePlus এবং অন্যান্য চীনা ব্র্যান্ডের মোবাইল ফোনের মধ্যে ডেটা স্থানান্তর করা যাবে।
Digital Chat Station এর তথ্যমতে Xiaomi তাদের নেক্সট জেনারেশন ফোল্ডাবল স্মার্টফোন (Codenamed J18s) নিয়ে কাজ করছে এবং ডিভাইসটি বছরের শেষদিকে লঞ্চ হতে পারে।
কিছুদিন আগে Infinix এর ১৬০ ওয়াট চার্জার এর একটি ছবি লিক হয়।
নতুন লিক হওয়া ছবি থেকে ধারনা করা যাচ্ছে নেক্সট এই ফোনেই আসতে পারে ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত গ্রাহকের হ্যান্ডসেটসমূহ ৩০ জুন ২০২১ এর মধ্যে বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
এর ফলে আন-অফিশিয়াল ডিভাইস গুলোও সক্রিয় থাকবে।
OnePlus ও Oppo এর একীভূত হওয়ার বিষয়টি OnePlus CEO Pete Lau, OnePlus ফোরাম এ একটি পোস্টে কনফার্ম করেছে।
আগের মত নিজস্ব ব্র্যান্ডিং এর আওতায় ডিভাইস লঞ্চ করলেও OnePlus এখন থেকে Oppo এর আন্ডারে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
CES চলাকালীন Razer Project Hazel ঘোষণা করে।
Project Hazel একটি পুনঃব্যবহারযোগ্য ফেস মাস্ক।
মাস্কটিতে Razer এর Chroma RGB lighting, ভয়েস এমপ্লিফিকেশন সিস্টেম থাকছে এবং মাস্কটি স্বচ্ছ হওয়ায় চেহারা ও দেখা যাবে।
মাস্কটি Q4 এ লঞ্চ হতে যাচ্ছে।
Realme GT ইউরোপ লঞ্চ ইভেন্টে Realme তাদের আপকামিং Realme Book টিজ করেছে।
টিজার থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে ল্যাপটপর ডিজাইন Macbook Air এর আদলে করা হয়েছে।
NikkeiAsia এর রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড এর টেলিকম জায়ান্ট Nokia ও জাপানের Beyond 5G Promotion Consortium এর মধ্যে ৬জি প্রযুক্তির জন্য চুক্তি হতে যাচ্ছে।