মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে চা-শ্রমিকদের ১৩টি গরু মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
#Bangladesh
দেশে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বুধবার বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।
#Dhaka#Bangladesh#BNP
সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান : বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (র.)-এর মাজারসংলগ্ন ঠাকুর দীঘিতে থাকা একমাত্র কুমিরটি অপসারণ করা হয়েছে।
#Khulna#Bangladesh
রাজধানীর গুলশান থানার প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।
#Dhaka#Bangladesh
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশব্যাপী গণপরিবহন ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
#Protest#Kenya#OilCrisis