সৌদি আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শোনার লিংক।
অ্যান্ড্রয়েড ফোন :
https://t.co/mJ64Q3sZxH
আইফোন :
https://t.co/sMuN8Klusz
সৌদি আরব সময় দুপুর ১২:০০ মি: থেকে বিকেল ২:৫৫ মি: পর্যন্ত, বাংলাদেশ সময় বিকেল ৩:০০ মি: থেকে ৫:৫৫ মি: সরাসরি আমাদের অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হচ্ছে।
দুই হারামের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের হজ্জের খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে এবং তা প্রেসিডেন্সির ডিজিটাল প্ল্যাটফর্ম ও চ্যানেলগুলোর মাধ্যমে সম্প্রচার করা হবে; যার উদ্দেশ্য হলো ইসলামের মধ্যপন্থী বার্তা মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত সৌদি আরবের দূতাবাস ১৪৪৭ হিজরি সালের হজ পালনের উদ্দেশ্যে পাকিস্তান থেকে আগত বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের “খাদিমুল হারামাইন শরিফাইন-এর মেহমান” কর্মসূচির অতিথিদের বিদায় উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
এটি একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা বিভিন্ন মাধ্যমে দূরবর্তী চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করে। এর মধ্যে রয়েছে একীভূত নম্বর 937 “সেহাতি” অ্যাপ এবং এক্স প্ল্যাটফর্ম। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে কল সেন্টার 937এর সেবাগুলো সাতটি আন্তর্জাতিক ভাষায় প্রদান করা হচ্ছে
স্বাস্থ্য মন্ত্রণালয়, তার ভার্চুয়াল স্বাস্থ্য হাসপাতালের মাধ্যমে, ঘোষণা করেছে যে ১৪৪৭ হিজরি হজ মৌসুমেও ভার্চুয়াল চিকিৎসা পরামর্শ সেবা অব্যাহত থাকবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে এবং আল্লাহর মেহমানরা সময়মতো চিকিৎসা পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করতে পারবেন।
এই কর্মসূচিটি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ধারাবাহিক দাওয়াহমূলক প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে, যার উদ্দেশ্য আল্লাহর মেহমানদের (হজযাত্রীদের) সেবা প্রদান, শরিয়তভিত্তিক জ্ঞান প্রচার এবং হজ মৌসুমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা।
#الاذاعات_الدولية_السعودية#SaudiArabia#সৌদিআরব
ইসলাম, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রী এবং হজ, উমরাহ ও জিয়ারত কার্যক্রমে মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক ড. আবদুল লতিফ আল-শাইখ, “ফিকহুল মানাসিক” (হজের বিধিবিধান) কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচির লক্ষ্য হলো হজের বিধান, পদ্ধতি ও আদব-কায়দা তুলে ধরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আল-খুরাইজি, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা ও অভিনন্দন প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনির কাছে পৌঁছে দেন।তিনি তাঁর সফলতা কামনা করেন এবং উগান্ডার সরকার ও জনগণের আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদের পক্ষ থেকে, উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ বিন আবদুলকরিম আল-খুরাইজি উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত হয়।
সোমালিয়ার প্রেসিডেন্ট ড. হাসান শেখ মাহমুদ, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খুরাইজি’র সঙ্গে উগান্ডার রাজধানী কাম্পালায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং তা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ সৌদি আরব ও ভারতের মধ্যকার সুদৃঢ় ও ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন। তারা ফসফেট ও সারজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী বান্দার আল-খুরাইফ ভারতের রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী জাগাত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে সৌদি আরব ও ভারতের মধ্যে সার খাতে অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
ইসলাম, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়য়ের তত্ত্বাবধানে, তানজানিয়ায় সৌদি দূতাবাসের ধরমীয় এটাচে ইমাম ও দাঈদের প্রশিক্ষণের দ্বিতীয় ইলমী কোর্স সমাপ্ত করেছে। দারুস সালাম শহরে অনুষ্ঠিত এই কোর্সটি মন্ত্রণালয়ের বাস্তবায়িত ইলম ও দাওয়াহভিত্তিক কর্মসূচির অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কোন প্রবাসী অনুমতি ছাড়া হজ্জ করলে ২০,০০০ রিয়াল জরিমানা, দেশ থেকে বহিষ্কার এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হবে। এছাড়াও মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজ পালন করার জন্য বৈধ হজ্জ পারমিট গ্রহণ করা একটি মৌলিক শর্ত।
এটি তানজানিয়ার সংযুক্ত যমজ শিশুদের জন্য তৃতীয় অস্ত্রোপচার। এছাড়া এটি সৌদি সংযুক্ত যমজ শিশু কর্মসূচির ৭১তম অপারেশন। ১৯৯০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের ৫টি মহাদেশের ২৮টি দেশের মোট ১৫৭ জোড়া সংযুক্ত যমজ শিশুর চিকিৎসা ও পরিচর্যা করা হয়েছে।
খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের নির্দেশনায় সৌদি সংযুক্ত যমজ শিশু কর্মসূচির অধীন সার্জিক্যাল টিম তানজানিয়ার সংযুক্ত শিশু “ন্যান্সি ও নাইস”-এর পৃথকীকরণ কার্যক্রম শুরু করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রাজধানী আংকারার প্রেসিডেন্ট কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানিয়েছেন। এ সময় তারা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
“মক্কা রুট” উদ্যোগ বাংলাদেশে হাজিদের জন্য তাদের সেবা প্রদান অব্যাহত রেখেছে এবং তাদের সৌদি আরবে যাত্রার প্রক্রিয়া সহজ করছে। এই সেবাগুলো বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত উদ্যোগের নির্ধারিত লাউঞ্জের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক সাহায্য কেন্দ্র বাংলাদেশের কক্সবাজার জেলার শরণার্থী শিবিরগুলোতে সবচেয়ে অসহায় জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এতে ৫,০০০ জন উপকৃত হয়েছে, এটি বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে “মক্কা রুট উদ্যোগ”-এ সৌদি আরবের পুরুষ ও নারী কর্মীদল হাজিদের সেবায় তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করছেন, যাতে তারা সহজে ও নিশ্চিন্তে মক্কা মুকাররমায় হজের উদ্দেশ্যে ভ্রমণের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
তুরস্কে নিযুক্ত খাদিমুল হারামাইন শরিফাইনের রাষ্ট্রদূত ফাহদ আবু আল-নাসর, আঙ্কারায় “মক্কা রুট উদ্যোগ”-এর জন্য নির্ধারিত হল পরিদর্শন করেন। এ সময় তুরস্কের ধর্ম বিষয়ক উপ-প্রধান ফাতিহ কারাজা উপস্থিত ছিলেন। তিনি উদ্যোগটির কার্যক্রম এবং হাজিদের সেবা সম্পর্কে অবগত হন।