হতাশার ডুবে থেকে আসার আলো জ্বালে,
দিন শেষ সব অপবাদের গ্ল্যানি বয়ে চলে।
ঐযে সেই অযৌগ্যটাই পরিবারের হাল দরে
টাকায় তার স্বজনেরাও কত প্রশংসা করে।
হাসি মুখে বলে জমিয়ে রাখা সকল চাওয়া,
মূলে টারগ্যাট তো প্রাবাসীকে হাতিয়ে নেওয়া।
ঈদের আনন্দে আলোকিত সকলের মন ,
এইদিনে প্রবাসীর জীবন কাটছে কেমন।
সকলের আসা সুখ শান্তির জীবন ,
দুরে থেকে স্বপ্ন পূরনে দিয়ে যায় শ্রম।
অযথা কত কথা বলে যায় আপন জন,
স্বার্থ পুরালে কেটে পড়ে সকল সজন।
ব্যাথা ভরা মন নিয়ে পাশে রয় আজীবন,
উদারতা দেখাতে গিয়ে সব দেয় বিসর্জন।