ঐতিহাসিক দিন
আজি পশ্চিমবঙ্গ বিধানসভাত প্রথমবারের মত হামার মাওয়ের ভাষা রাজবংশী-কামতাপুরী ভাষাত শপথ গ্রহণ করিনু। সঙ্গে উত্তরবঙ্গের আরো ১৪ জন রাজবংশী বিধায়ক হামার মাওয়ের ভাষাত শপথ গ্রহণ করিল। আজি হামরা সগায় অনেক গর্বিত। 🙏
আগামীকাল ২রা এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলের সামনে বিজেপির মাটিগাড়া- নক্সালবাড়ির সকলস্তরের কার্যকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
आगामी 2 अप्रैल 2026 (गुरुवार) को सुबह 10:30 बजे सिलीगुड़ी कंचनजंगा स्टेडियम के समीप स्विमिंग पूल के सामने भारतीय जनता पार्टी के माटीगाड़ा-नक्सलबाड़ी के सभी स्तर के कार्यकर्ताओं से उपस्थित रहने का अनुरोध किया जाता है।
পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজ তাদের নৈরাজ্যপূর্ণ আচরণের মাধ্যমে আরও নিম্নস্তরে নেমে গেল। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে তারা ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে।
এই ঘটনা তৃণমূল সরকারের গভীর অবক্ষয়কে প্রকাশ্যে এনে দিয়েছে। যে সরকার ইচ্ছামতো নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে, তারা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ-রাষ্ট্রপতিকেও অসম্মান করতে পিছপা হয় না। আমাদের জনজাতি ভাইবোনদের আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতি এই অবমাননা আমাদের জাতি ও সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান।
আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।
এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত।
জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী।
এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতো হালকাভাবে দেখছে।
রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।