প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি তারেক রহমান এর আহ্বান-
গত ১৫ বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন, ছাত্র-জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন।
হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেইসব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায়। গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সেইসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহবান জানাই।
-তারেক রহমান
২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার
#TariqueRahman #Tarique4bangladesh #বিএনপি #BNP
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান -এর মায়ের কুলখানী আজ ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়িতে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারি এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু এবং বিএনপি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর শনিবার বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান এর মাতা মোসাম্মৎ আশরাফুন্নেসা নাতেকা ইন্তেকাল করেন এবং ওই দিনই তাকে জানাযার নামাজ শেষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দামলা গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমরা আগামী দিনে আপনাদের সহায়তা ও সমর্থনে প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় সারা বাংলাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ করতে চাই।
-তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।