#BScFisheries অর্থাৎ #BlueVolunteers গত শুক্রবার বার 11.9.2021,৫০জন মাছচাষীর পুকুরে পোনা মাছ(রুই,কাতলা,মৃগেল),সিলভার কার্প,গ্রাস কার্প ও মনোসেক্স তেলাপিয়া মাছের আঙুলপোনা ও ধানীপোনা ছাড়া হলো,আর এই সমগ্র কর্মকাণ্ডটা সফল করতে সর্বদা সাহায্য করেছে LIGHT HOUSE
ম্যানগ্রোভ সম্পর্কিত একটি বিশেষ Webinar আয়োজন করা হয়েছে আগামী ২০ই জুলাই ২০২১, সন্ধে ৭টায়,বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট পরিবেশবিদ তথা 'ম্যানগ্রোভ ম্যান' শ্রী ঊমাশংকর মন্ডল মহাশয় এবং Mangrove Conservation & Biodiversity Board' এর বিশিষ্ট অফিসার শ্রী অরুণ দেব মহাশয়।
গতকাল অর্থাৎ 03.07.2021 তারিখে,সুন্দরবনের হিঙ্গলগঞ্জ অঞ্চলে, উত্তর রুপমারি এবং বাঁশতলি এলাকার বিস্তীর্ণ জায়গায় চুন এবং ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ করা হয়।যেসব জায়গায় জমা জল এবং নানা কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে সেখানে জীবাণুমুক্তকরণ করা হয়।
#BlueVolunteers#BSCFisheries
গত 8 ই জুন, 2021 তারিখে "World Ocean Day" উপলক্ষে, ব্লু ভলেন্টিয়ার্স টিমের সমুদ্র উপকূল এবং পরিবেশ রক্ষার জন্যে করা বহুবিধ কর্মসূচির কোলাজের চলচ্চিত্র।
Video Courtesy :- Avik Bhanja
#BscFisheries#BlueVolunteers
পৃথিবীটা আজ জর্জরিত(দূষণ) নামক অশুভশক্তির কবলে,আজ 8 ই জুন"World Ocean Day"আমরা ব্লু ভলেন্টিয়ার্স রা দূষণ মুক্ত পৃথিবী গড়ার লক্ষে পৌছে গেছিলাম দীঘা উপকূলে,সবুজায়ন এর মাধ্যমে আমরা পারি একটি সুন্দর বিশুদ্ধ পৃথিবী গড়তে, তারই উদ্দেশ্যে আমাদের পথ চলা, 'একটি গাছ একটি প্রাণ',💙🙏।
দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ দুর্গাপুর মৌজা তে আজ পৌঁছে গিয়েছিল Blue Volunteers রা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
#BlueVolunteers#BScFisheries
গোসাবা অঞ্চলের বিভিন্ন জায়গায় জীবানুনাশক হিসাবে চুন ও ব্লিচিং ছড়ানো হচ্ছে 'Blue Volunteers ' দের তরফ থেকে যাতে এলাকায় জমা পচা জল থেকে কোনো মানুষ রোগাক্রান্ত না হয়|
আমরা Light House কে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের কর্মকান্ডের সঙ্গে আমাদের যুক্ত করার জন্য |
ধন্যবাদ 🙏🏽
"অসহায়ের অন্নসংস্হানের" কয়েক দিন ধরে যে কর্মসূচি চলছে, তারই দুই দিনের দায়িত্ব আমরা"Blue Volunteers"রা নিয়েছিলাম।আজও শান্তিপূর্ণ ভাবে ওই গ্রামগুলির প্রায় ৭২০ জন মানুষের মুখে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি। সাধুবাদ জানাই"Light House - Think Different "কে"আমাদের পাশে থাকার জন্য🙏।
তৃতীয় দফায় "Blue Volunteers" টিম এর উদ্যোগে Ligh House - Think Different এর সাহায্যার্থে গোসাবা ব্লকের রাঙাবেলিয়া, জটিরামপুর,পাখিরালয় অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 700 জন মানুষের আহারের ব্যবস্থা করেছি, তৎসঙ্গে ২০০ কেজি চুন ও ১০০ কেজি ব্লিচিং দিতে পেরেছি🙏।
দ্বিতীয় কর্মসূচী হিসেবে বন্যা কবলিত এলাকায় ডাইরিয়ার প্রকোপ রুখতে আমাদের"Blue Volunteers"টিম ৫০০ কেজি চুন ও ২০০ কেজি ব্লিচিং পাউডার নিয়ে পৌছে যায় মাননীয় মৎস্য মন্ত্রী শ্রী অখিল গিরি মহাশয়ের কাছেlতিনি এই চুন,ব্লিচিং পাউডার দ্রুত স্যানিটেশনের কাজে লাগাবেন বলে আশ্বাস দিয়েছেনl
আজ #B.ScFisheries এর প্রাক্তনী শ্রী গনেশ চন্দ্র দাস দাদার সম্পূর্ণ আর্থিক সাহায্যে আমাদের আমাদের "Blue Volunteers"টিম পূর্ব মেদিনীপুর জেলার, রামনগর-১ব্লকের,তালগাছারি-২গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলদা ও চাউলী গ্রামের প্রায় ৬০০ জন মানুষের খাবারের ব্যাবস্থা করেছেন
আমরা বি.এস.সি (3 years) মৎস্যবিজ্ঞানের ছাত্রছাত্রীরা (BLUE VOLUNTEERS) গত দুদিন ধরে 'যশ' ঘূর্নিঝড় আক্রান্ত -পূর্ব মেদিনীপুরের, রামনগর -১ ব্লকের তালগাছারি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলী ও জলদা ১৫০টি পরিবার'কে পানীয় জল ও শুকনো খাবার পৌঁচ্ছে দিতে পেরেছি l