আমি নিখুঁত নই জানি
আমারও আছে কমতি,
তবু আমি নকল নই
এই তো আমার স্বস্তি।
পড়িনা কোনো মুখোশ
সাজিনা মিথ্যে রূপে,
নিজের মতোই চলি
আলোয় কিংবা চুপে।
অপূর্ণতা যতই থাকুক
হাসতে জানে এই প্রাণ,
আমার সত্য রূপেই
গাই জীবনের গান।
শুভ বিকেল 🌺🍃🌸🦋
ভোরের আগে পৃথিবীটা
ভীষণ নিশ্চুপ থাকে
পথের বাতিগুলো নিভে যায়
রাতকে বিদায় জানাতে।
প্রতি জানলায় উঁকি দেয় ভোরের আলো
কেউ হয়তো দিন শুরু করছে
পুরনো স্বপ্নকে পূরণ করতে
কেউবা নতুনকে পূর্ণতা দিতে।
এই শহরে কেউ থামে না
সবাই যেন—
অদৃশ্য ডাকে এগিয়ে যায়
একটি সুন্দর দিনের আশায়।
☀️🍃🌹