FAKE NEWS!!
The news has been verified and found to be false. The situation was handled by the police and no casualties have been reported. One Constable and a local who has received minor injuries is stable and recovering.
৩০শে ডিসেম্বর, শীতের স্নিগ্ধ সকালে পৈলান ওয়ার্ল্ড স্কুল মাঠে ��ত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার পুলিশ জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয়ের সভাপতিত্বে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শীতের কুয়াশা ভেদ করে শুরু হওয়া এই ক্রীড়ানুষ্ঠান মাঠজুড়ে ছড়িয়ে দেয় উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
বিকেলে অনুষ্ঠানে উপস্থিত থেকে মর্যাদা বৃদ্ধি করেন দক্ষিণ বঙ্গে��� মাননীয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ADG & IGP) শ্রী সুপ্রতিম সরকার, আই.পি.এস মহাশয় এবং উপ-মহাপুলিশ পরিদর্শক, প্রেসিডেন্সি রেঞ্জ, শ্রী আকাশ মাগারিয়া, আই.পি.এস মহাশয়। দিনভর পুলিশের বিভিন্ন স্তরের অফিস���র ও কর্মীবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার নানাবিধ ইভেন্টে অংশগ্রহণ করে ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের অনন্য নিদর্শন স্থাপন করেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানের অন্তিম পর্বে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে মাননীয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ADG & IGP) মহাশয় আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়�� প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। শৃঙ্খলা, ঐক্য ও ক্রীড়াস্পৃহায় ভরপুর এই দিনটি সকলের স্মৃতিতে এক বিশেষ অধ্যায় হয়ে রইল।
@WBPolice
ডায়মন্ড হারবার পুলিশ জেলার দক্ষ ও নিষ্ঠাবান অতিরিক্ত পুলিশ সুপার (ডি.আই.বি) শ্রী হরেকৃষ্ণ হালদার মহাশয়ের আই.পি.এস পদে মনোনয়ন প্রাপ্তি আমাদের সকলের জন্য এক গর্বের মুহূর্ত। আজ মাননীয় পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই.পি.এস মহোদয় নিজ হাতে তাঁকে আই.পি.এস ব্যাজ পরিয়ে দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই সাফল্য তাঁর কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ ও সেবার প্রতি অঙ্গীকারের উজ্জ্বল স্বীকৃতি।
জেলা পুলিশের চতুর্থ এবং পঞ্চম থানা হিসেবে পারুলিয়া কোস্টাল এবং ফলতা থানা শুরু করল পূর্ণাঙ্গ ডিজিটাল মালখানা পরিষেবা। এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন মাননীয় পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয়, অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উজ��জ্বল উপস্থিতিতে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল মালখানা চালুর মাধ্যমে আলামত সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নিশ্চিত হবে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা, যা তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিশ্বাসযোগ্য করে তুলবে।
@WBPolice
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়।এই পদযাত্রায় স্কুলের ছাত্র ও ছাত্রীরা এবং সম্বন্বয় কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ট্রাফিক নিয়ম মেনে চলা, নিরাপদভাবে পথ ব্যবহার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরে।উক্ত কর্মসূচিতে পা মিলিয়ে পদযাত্��াকে বিশেষ মাত্রা ও গুরুত্ব প্রদান করেন এস.ডি.পি.ও মহেশতলা, মহেশতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ডায়মন্ড হারবার জেলার অন্যান্য পুলিশকর্মীরা। পদযাত্রা চলাকালীন বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে হেলমেট পরিধান, সিটবেল্ট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং নিরাপদ গতিতে যানবাহন চালানোর গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
@WBPolice
মগরাহাট ও মহেশতলা থানার পর, জেলা পুলিশের আরও একটি থানা হিসেবে বজবজ থানা আজ থেকে শুরু করল পূর্ণাঙ্গ ডিজিটাল মালখানা পরিষেবা। এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয়, অন্যান্�� ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উজ্জ্বল উপস্থিতিতে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল মালখানা চালুর মাধ্যমে আলামত সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নিশ্চিত হবে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা, যা তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিশ্বাসযোগ্য করে তুলবে।।
@WBPolice
গত ১০/১২/২৫ তারিখে ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জেলা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্যোগে সাইবার প্রতারণার শিকার ভুক্তভোগীদের হাতে মোট ₹৩২ লক্ষ ৫০ হাজার টাকা সফলভাবে ফিরিয়ে দেওয়া হয়—যা সাইবার অপরাধের বিরুদ্ধে জেলার এক বড় সাফল্য।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় খুব সহজ ও বাস্তব উদাহরণের মাধ্যমে জানান, কীভাবে একটু সতর��ক থাকলেই বড় বিপদ এড়ানো যায়। অজানা লিঙ্কে ক্লিক না করা, ওটিপি বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়া, সন্দেহজনক কল বা মেসেজ এড়িয়ে চলা—এইসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়।
সচেতনতা বাড়ুক, প্রতারণা কমুক—সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই চলুক!
ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দপ্তরে অনুষ্ঠিত হলো “উৎসর্গ” — এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং এম.আর. বাঙ্গুর হাসপাতাল–এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ও অনুপ্রেরণা প্রদান করেন জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয়।
অনুষ্ঠানে জেলার অন্যান্য পুলিশ আধিকারিকগণও উপস্থিত ছিলেন। পুলিশ সদস্য ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট ৫২ জন এই শিবিরে স্ব���চ্ছায় রক্তদান করেন— যা মানবতার এক অনন্য উদাহরণ।রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ জেলা পুলিশ সুপার নিজ হাতে গোলাপ ফুল দিয়ে সম্মান জানান এবং তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তা, মাহাত্ম্য ও সামাজিক দায়িত্বের বার্তা সকলের সামনে তুলে ধরেন।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়—এ ধরনের সেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজিত হবে, যাতে মানবিক সেবার এই অঙ্গীকার আরও বিস্তৃত হয়।
@WBPolice
আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের মালখান�� ডিজিটালাইজেশন প্রকল্পে মগরাহাট থানার পর, জেলা পুলিশের দ্বিতীয় থানা হিসেবে আজ থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল মালখানা চালু করল মহেশতলা থানা।
ডিজিটাল মালখানা চালুর ফলে এখন থেকে মালখানায় জমা থাকা সব জিনিসপত্র বারকোড/QR কোডের মাধ্যমে নথিভুক্ত, ছবি-সহ ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং সহজে ট্র্যাক করা যাবে। এতে তদন্তে গতিশীলতা বাড়বে, আদালতে প্রমাণ উপস্থাপন আরও নির্ভুল হবে এবং মালখানা ব্যবস্থাপনার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হবে। রিয়েল-টাইম আপডেট, অটোমেটেড অডিট ট্রেইল, দ্রুত রিপোর্ট জেনারেশন—এই সব আধুনিক সুবিধা পুলিশিংকে আরও স্মার্ট, কার্যকরী ও সময়োপযোগী করে তুলবে।
জেলা পুলিশের এই উদ্যোগ আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনগণবান্ধব পুলিশিং গঠনের দিকে এক বড় পদক্ষেপ।
@WBPolice
প্রেরণার নাম রি���া
দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে দিয়েছেন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা রিচা ঘোষ। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের ACP পদে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি রিচা গিয়েছ���লেন ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে। যেখানে সদ্য গঠিত হয়েছে মেয়েদের ক্রিকেটের প্রশিক্ষণ-শিবির। শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রিচা।
একই সঙ্গে রিচা গিয়েছিলেন ব্যারাকপুরের দুটি স্কুলেও। সেখানে গিয়েও নেমে পড়েন মাঠে, ব্যাট-বল হাতে।
আশা, এই কচিকাঁচাদের মধ্যে থেকেই উঠে আসুক আগামী দিনের রিচারা।
শীতের স্নিগ্ধ প্রভাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দপ্তরে আজ মহাসমারোহে পালিত হলো “HOME GUARD RAISING DAY”। আজকে�� এই গৌরবময় অনুষ্ঠানে পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয় প্যারেডের মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্য দিয়ে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ হোম গার্ডদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।পুলিশ সুপার মহাশয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন—শহিদ হোম গার্ডদের অকুতোভয় আত্মবলিদান আমাদের সমগ্র পুলিশ পরিবারের জন্য এক ��নবদ্য অনুপ্রেরণা।এছাড়াও তিনি জেলার সকল কর্মরত হোম গার্ডদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—জেলার নিরাপত্তা, সুশৃঙ্খলতা ও জনকল্যাণে আপনাদের নিষ্ঠা ও নিবেদন আমাদের শক্তি। কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলোতেও এভাবেই এগিয়ে চলার আহ্বান জানাই।এই শুভ দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে সকল হোম গার্ডদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
@WBPolice
Richa Ghosh joins State Police as DSP
Richa Ghosh, a crucial member of the Indian team that won the Women's Cricket World Cup, joined the State Police today in the rank of DSP (Deputy Superintendent of Police). She has been appointed as ACP (Assistant Commissioner of Police) in the Siliguri Commissionerate.
Welcome, Richa, to the West Bengal Police family. With many best wishes and congratulations.
Richa Ghosh joins State Police as DSP
Richa Ghosh, a crucial member of the Indian team that won the Women's Cricket World Cup, joined the State Police today in the rank of DSP (Deputy Superintendent of Police). She has been appointed as ACP (Assistant Commissioner of Police) in the Siliguri Commissionerate.
Welcome, Richa, to the West Bengal Police family. With many best wishes and congratulations.
ন্যায়বিচারের জয়: ডায়মন্ড হারবার জেলা পুলিশের আরও এক সাফল্য
৪ মে ২০২২-এ মাহিতালাবের রৌসনেরা বিবি মগরাহাট থানায় অভিযোগ জানান যে আগের রাত ২০:০০টার সময়ে অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে তাঁর দুই ছেলে—কালু সেখ ও মিন্টু সেখ—দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের হামলায় আক্রান্ত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালু সেখকে মৃত ঘোষণা করেন।
মামলার দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর তরুণাভ মুখার্জি। দ্রুত তৎপরতায় তিনি চার অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং তথ্য–প্রমাণের ভিত্তিতে আদালতে নিশ্ছিদ্র চার্জশিট দাখিল করেন।
ট্রায়াল মনিটরিং সেল এবং বিশেষ সরকারি কৌঁসুলি শ্রী স্বপন পাঠকের সহায়তায় দীর্ঘ শুনানি শেষে মাননীয় ডায়মন্ড হারবার অতিরিক্ত ��েলা ও দায়রা জজ আদালত চার অভিযুক্ত—হাফিজুল সেখ ওরফে হাবিব, আবুল কালাম সেখ ওরফে পিলু, বাবলু সেখ ও সাইফুল সেখ—কে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। পাশাপাশি নির্যাতিত পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সাফল্য আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
@WBPolice #WestBengalPolice4U #WeCareWeDare #westbengalpolice
নাবালিকার ওপর যৌন নির্যাতন ও দেহব্যবসা: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
৩ মে, ২০২৪। ডায়মন��ড হারবার পুলিশ জেলার অন্তর্গত পারুলিয়া কোস্টাল থানায় ছুটে আসে এক নাবালিকা।
অভিযোগ? নাবালিকার পরিচিত রহিদুল আদলদার নামে এক ব্যক্তি তাকে এক বন্ধুর বাড়িতে আটকে রেখে বারংবার তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। তাছাড়াও টাকার বিনিময়ে তাকে জোর করে দেহব্যবসায় নামতে বাধ্য করেছে।
উক্ত থানায় ��ামলা রুজু হলে এই মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর প্রকাশ পালের উপর, যিনি আসামিকে দ্রুত গ্রেফতার করে সময়মতো উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি বেরোনো মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@DiamondHrbrPD