অদৃশ্য বাতাসে দুলতে থাকা পাতারা কতটা দৃঢ় হয়,
তা জানতে হলে শরতের নিস্তব্ধ দুপুর হও।
অসীম আকাশে ভেসে থাকা মেঘেদের স্বচ্ছতা হও।
তারপর শুনে নাও—
নিজস্ব অন্তরের প্রতিধ্বনি
হাসানাত মাহমুদ
নিশুতি রাতের গহীনে সে আসে
চুপচাপ নক্ষত্রের ছায়ায়,
আঙুলে তার রূপালী যাদু
মুছে দেয় সব বিষণ্ণ মায়ায়।
সে আমার একলা পথের গান
অচেনা সুরের ছন্দে মেতে,
বুকের ভেতর বসন্ত নামে
শুকনো পাতার ওই আঙ্গিনাতে।
—কঙ্কাল
@Mahika_7 —তোমায় একদিন জয় করবো।
—আমায় কি যুদ্ধের ময়দানে নামতে হবে বুঝি?
—না, হৃদয়ের ময়দানে।
—তাহলে পুরস্কার কী হবে?
—একটা চাঁদনী রাত, খোলা ছাদ আর দুই কাপ ধোঁয়া ওঠা চা।
@Aj_Na_Bi শব্দের আড়ালে জমে থাকে অগণিত নিঃশব্দ কান্না,
যেখানে ভালোবাসার স্বীকারোক্তি রূপ নেয় অনুচ্চারিত বোঝাপড়ায়।
মনের ভেতর ঢেউ তোলে অপ্রকাশিত আকুলতা,
আর বিস্ময় জাগায়— কেমন করে যন্ত্রণা-ই হয়ে ওঠে সৌন্দর্যের ভাষা।
@Bibornosaidul3@hussein_rubel তোমার সাথে একধরনের আকর্ষণে জড়িয়ে গেছি—
যেন মহাকর্ষের বাইরে থাকা কোনো গ্রহ, ধীরে ধীরে টেনে নিচ্ছে এক অজানা কক্ষপথে।
ফিরে যাওয়া তো দূরের কথা,
আমি এখন নিজেকেই হারিয়ে ফেলেছি—
তোমার অনুভবের গভীরতায়, যেখানে হৃদয়ের সব মানচিত্রই অস্পষ্ট!