আগামী ২৭-২৮ আগস্ট ২০১৮ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে APIS (Asia Pacific Information Superhighway) এর স্টেয়ারিং কমিটির দ্বিতীয় সভায় সভাপতিত্ব করবেন স্টেয়ারিং কমিটির বর্তমান সভাপতি জনাব এ. কে. এম. খায়রুল আলম (অতিরিক্ত সচিব) মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
আজ ১১ জুন ২০১৮ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এর উপস্থিতিতে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আইসিটি বিভাগের সাথে এর অধীনস্থ দপ্তর/ সংস্থাসমূহের আগামী ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) স্বাক্ষরিত হয়।
গত ৭ মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দে বিসিসির অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ভাষণের ইউনেস্কো সনদ প্রাপ্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, দুই বিভাগের সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গত ৬ মার্চ ২০১৮ সন্ধ্যায় গণভবনে আনুষ্ঠানিকভাবে তথ্যপ্রযুক্তি বিভাগকে বঙ্গবন্ধুর ভাষণের ইউনেস্কো সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সচিব সুবীর কিশোর চৌধুরী।
অদ্য ৫ মার্চ, ২০১৮ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নবাগত মহাপরিচালক জনাব এ কে এম খায়রুল আলম (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক জনাব মালিহা নার্গিসের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ৪ মার্চ ,২০১৮ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নবাগত মহাপরিচালক জনাব এ কে এম খায়রুল আলম(অতিরিক্ত সচিব) স্যার যোগদান করেন এবং অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
খুলনাবাসীর জন্য ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ,রুপসা নদীর তীরে গড়ে উঠবে খুলনা হাইটেক পার্ক।
১৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কে প্রায় ১২,০০০ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
গত ৪ ফেব্রুয়ারি, ২০১৮ আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অবসরোত্তর বিদায় সংবর্ধনা ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জনাব সুবীর কিশোর চৌধুরী স্যার সহ বিভাগ ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গত ২২/২/২০১৮ থেকে রাজধানীর বিআইসিসিতে বেসিসের উদ্যোগ চার দিনব্যাপী বেসিস সফটএক্সপো-২০১৮ শুরু হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।