An NGO that Promotes dialogues and exchanges in Bengali and among young women and men to generate active, participatory and gender-sensitive citizenship.
দেশের স্বাধীনতা থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রে স্বাধীনতার লড়াইয়ে শামিল আমাদের পূর্বনারীদের কথা জানতে চান তাঁদের লেখা থেকে! অথবা আপনার স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে জানাতে চান তাঁদের কথা! সংগ্রহ করুন 'উবাচ' পোস্টার। কিভাবে সংগ্রহ করবেন জানতে পোস্টারে দেখুন 👆🏿
https://t.co/50A2iyX39o
মেয়েদের বিয়ের আইনি বয়স বাড়িয়ে ২১ করার বিল পার্লামেন্টের বিশেষ কমিটির পর্যালোচনায় রয়েছে। কিন্তু এই আইন মেয়েদের জন্য অন্যান্য জটিলতা তৈরি করবে না তো?
মেয়েদের বিয়ের আইনি বয়স বাড়ানো বেশি জরুরি, নাকি বাস্তব চিত্রটা দিচ্ছে অন্য কোনো ইঙ্গিত? গত বছর 'এবং আলাপ' আয়োজিত একটি লাইভ আলোচনা চক্রে এই নিয়ে কথা বলেছিলেন ভারতের নানা প্রান্তের নারীবাদী সংগঠনের প্রতিনিধিরা। একবার ফিরে দেখা যাক সেই আলোচনা চক্র।
https://t.co/0RhDYAsSDI
মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর প্রস্তাব আইনে পরিণত হলে কি তাঁদের ওপর প��রিবারিক নিয়ন্ত্রণের রাশ আলগা হতে পারে? বাস্তব কী বলছে? খতিয়ে দেখলেন শিক্ষক পলাশ পাল।
https://t.co/qmvqrTgpW8
#MarriageAge #marriageageofgirls #India
গত বছর মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর প্রস্তাবিত আইন নিয়ে আমরা বেশ কয়েকটি লেখা এবং ভিডিও তৈরি করেছিলাম। পার্লামেন্ট-এর একটি বিশেষ কমিটির কাছে এখন বিলটি পর্যালোচনার জন্য গেছে। আজ থেকে আগামী কয়েকদিন এই বিতর্কের নানা দিক ফিরে দেখব আমরা।
https://t.co/B0Xpo9KnJc
কথা মতো পদার্থবিজ্ঞান শিক্ষিকা মাধুরী কাট্টি তো এলেনই সঙ্গে নিয়ে এলেন অধ্যাপক অভিজিৎ কর গুপ্ত, বিজ্ঞানী সন্দীপ সরকার ও অ্যামেচা��� জ্যোতির্বিজ্ঞানী সাগ্নিক সরকারকে। নিয়ে এলেন টেলিস্কোপ। তারপর ভরা পূর্ণিমার আকাশের নীচে দাঁড়িয়ে একে একে বিভিন্ন গ্রহ তারা দেখতে শুরু করলো ওরা।
এই দিনটার জন্য ওদের উৎসাহের খামতি ছিল না। যেদিন থেকে ওরা জেনেছিল যে একদিন আকাশ চেনার আসর বসবে, সেদিন থেকে যেন প্রহর গুনছ��ল পিয়ালীর বইঘর-এর কচি-কাঁচারা।
জেন্ডার ও সেক্সুয়ালিটি সম্পর্কিত বেশ কয়েকটি সংজ্ঞা নিয়ে বাংলায় আমাদের শব্দজব্দ সিরিজ। এক একটি পোস্টকার্ড সেটের মূল্য ২০০ টাকা। সহজ বাংলায় জেন্ডার নিয়ে আলোচনার জন্য সংগ্রহ করুন এই পোস্টকার্ডগুলি। যোগাযোগ করুন এই নম্বরে ৯৮৩০৯৬৩২৬৫
জেন্ডার ও সেক্সুয়ালিটি সম্পর্কিত বেশ কয়েকটি সংজ্ঞা নিয়ে বাংলায় আমাদের শব্দজব্দ সিরিজ। দুটি পোস্টকার্ড সিরিজ তৈরি করেছি আমরা সহজবোধ্য আলোচনার জন্যে। সংগ্রহ করুন। উপহার দিন। সামাজিক চেতনা তৈরি করতে হাত বাড়ান।
বছরব্যাপী কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় পাওয়া যায় আমাদের বই। কিন্তু এখন বইয়ের পরবের সময় আপনাদের কাছের বইমেলাতেও থাকছি আমর��। আগামী ১১ থেকে ১৯ ডিসেম্বর চুঁচুড়া ময়দানে ১৩ তম হুগলী - চুঁচুড়া বইমেলায় পাপাঙ্গুলের ঘর স্টল থেকেও এবং আলাপ প্রকাশিত বইগুলি সংগ্রহ করতে পারেন।
We at Ebong Alap deeply mourn the untimely loss of Aveek Sen (1965-2021), eminent critic of literature and the arts, writer, teacher par excellence, a dear friend to many of us and founder-member of Ebong Alap.
The Telegraph reports on Piyalir Boighor that was informally inaugurated on Saturday 23rd October. More power to the young people of Piyali and their library!
https://t.co/4VBmPtQWhZ
শুরু হচ্ছে 'অ্যাসোসিয়েশন স্ন্যাপ' ও 'এবং আলাপ' –এর যৌথ উদ্যোগে মেয়েদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির কর্মশালা। ৩০ বা তার বেশি বয়সী যেকোনো মহিলা যোগ দিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই কর্মশালার সূচনা উপলক্ষে আজকের লাইভ অনুষ্ঠান।
গত মার্চে শুরু হয়েছ���ল আমাদের ডিজিটাল আর্কাইভ ‘আলাপে জেন্ডার’। তারই নানা দিক ঘিরে আলোচনা ও উপস্থাপনা ছিল চারদিন ব্যাপী উদ্বোধন অনুষ্ঠানে। আমাদের ২০২০-২১ যাত্রায় এই আর্কাইভ তৈরি হয়ে ওঠা�� কিছু মুহুর্ত রইল ভিডিওতে।