চোখ ভর্তি কুয়াশা নিয়ে শীতকাল উপেক্ষা করবার মত মিথলজিকাল এক গল্পে, নিজের সাথে নিজের আলাপে শূণ্যতার ক্যারিকেচার আঁকতে থাকা এই রাতে, নীরবতার এমন অসাধারণ মিছিলে আমিও জনৈক স্লোগানবাজ-
এগোচ্ছি তোমার দিকে, যেখানে তুমি নাই...
অন্ধকার অন্যমনস্ক হাওয়ায়, শীত শীত কোলাহলে দাঁড়িয়ে, মহাজাগতিক বৈচিত্র্য এবং এতদ সংক্রান্ত যা কিছু দ্যোতনার লম্ফন অবজ্ঞা করে জেনেছি-
সংগীত,
মুলত তুমি এবং তোমার থাকা না থাকার যাবতীয় সিম্ফনি।।