পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি,তেপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা। অথচ চৌকাঠ ডিঙ্গলেই হট্টগোলের শহর। শুধুই হট্টগোল।
অন্তরীণ (১৯৯৩), মৃণাল সেন।
শৃঙ্খল পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে ভাবি
দুটি ডানা হলে বোধহয় ভালো থাকতাম
ভালো কি থাকতাম যদি-
জীবনানন্দ কখনো আত্মহত্যাই না করত
শেষ বিকেল শেষে যদি ফিরত না সন্ধ্যা
অবলীলায় কাউকে ভালবেসে উঠতে পারতাম
করতাম না দেশ ত্যাগ; লড়তাম
জনপথে আমার মুক্তির জন্য মিছিল যেত
বিষাদের যদি শেষ না হতো!