১৯৬১ সালে ১৯ মে অর্থাৎ আজকের দিনে অসমের কাছাড় জেলার শিলচরে বাংলা ভাষার সরকারি স্বীকৃতি দাবি আদায়ের আন্দোলনে শহিদ হয়েছিলেন একমাত্র মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্য সহ এই ১১ জন বাঙালি। ভাষার জন্য প্রাণ দেওয়া এই শহিদদের প্রতি #কথকের_কণ্ঠে-র সশ্রদ্ধ নমন।
আজ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ১১৫তম জন্মদিন। আজকের দিনে #কথকের_কণ্ঠে-র পক্ষ থেকে বাংলা সাহিত্যের এই মহীরুহ প্রতিম কথাশিল্পীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম রইল।
চির নতুনের ডাক দেওয়া এই ২৫শে বৈশাখে বিশ্বকবির ১৬২তম জন্ম জয়ন্তী উপলক্ষে #কথকের_কণ্ঠে-র পক্ষ থেকে কবিগুরুকে প্রণাম জানাই। তিনি আমাদের প���রাণের “ঠাকুর”। তাঁকে ঘিরেই আমাদের সারা বছর কেটে যায়। এই দিনে সমস্ত বাঙালির তরফ থেকে প্রার্থনা “রবি” দর্শনে বাঙালি যেন মানুষ হয়ে উঠতে পারে।
এই ঢাক পেটানোর যুগে প্রায় নিঃশব্দেই বদলে গেল #কথকের_কণ্ঠে।
এই নববর্ষে নতুন ভাবে ন��ুন আঙ্গিকে বাংলা সাহিত্যের আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবে আপনাদের পছন্দের সেই চিরচেনা #কথকের_কণ্ঠে।
আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নতুন বছরের অনেকে অনেক শুভেচ্ছা।