শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বইয়ের কাছে পারেল-এর গ্লোবাল হাসপাতালে ভর্তি হলেন ক্যারাবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা| বুকে ব্যাথার কারণে পারেল-এর গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ব্রায়ান লারাকে|
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায়, শ্রীনগর-জম্মু হাইওয়েতে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন সিআরপিএফ-র ১৮ জন জওয়ান| এছাড়াও জখম কমপক্ষে ২০ জন জওয়ান| বৃহস্পতিবার বিকেলে ফিঁদায়ে জঙ্গি হামলার ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা এলাকায়|
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায়, শ্রীনগর-জম্মু হাইওয়েতে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন সিআরপিএফ-র ১৮ জন জওয়ান| এছাড়াও জখম কমপক্ষে ২০ জন জওয়ান| বৃহস্পতিবার বিকেলে ফিঁদায়ে জঙ্গি হামলার ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা এলাকায়|
ভূস্বর্গে আবারও জঙ্গি হামলা| দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পর এবার অনন্তনাগ জেলা| বৃহস্পতিবার অনন্তনাগ জেলার শেরবাগ পুলিশ স্টেশনের কাছে নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা| গ্রেনেড বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন সিআরপিএফ-সহ ৭ জন|
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এ কে সিক্রির পর এবার বিচারপতি এন ভি রামানা| সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল, তার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি এন ভি রামানাও|
কলকাতার লাইফ লাইন মেট্রোয় আবারও আগুন-আতঙ্ক| বৃহস্পতিবার সকালে দমদম স্টেশন ছাড়ার পরই কবি সুভাষগামী নন-এসি মেট্রো রেকের নিচে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা| বেলগাছিয়া স্টেশনে নিয়ে গিয়ে খালি করে দেওয়া হয় মেট্রোর রেক| ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা|
প্রয়াত হলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ| মঙ্গলবার সকালে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর| জর্জ ফার্নান্ডেজ-এর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল| শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়ন| ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত পশ্চিম সিংভূম জেলায় এনকাউন্টারে খতম হয়েছে ৫ জন কুখ্যাত মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু'টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল এবং দু'টি পিস্তল।
আইআরসিটিসি দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ,তেজস্বী যাদব এবং অন্যান্য অভিযুক্তরা| সোমবার লালু, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব-সহ অন্যান্যদের ১ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন মঞ্জুর করেছে পাটিয়ালা হাউস কোর্ট|
প্রবল জ্বরে বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল| গুরুতর অসুস্থ অবস্থায় রাম লালকে উত্তর প্রদেশের নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে| কৈলাশ হাসপাতালের সিনিয়র ম্যানেজার ভি বি যোশি জানিয়েছেন, ‘একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে| এখন তিনি ভালোই আছেন|’
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এখন ভালোই আছেন| চিন্তার কোনও কারণ নেই| বৃহস্পতিবার সকালে এমনই আশ্বস্ত করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনিল বালুনি| অনিল বালুনি এদিন জানিয়েছেন, ‘অমিত শাহ এখন ভালো আছেন| আগামী এক-দু’দিনের মধ্যেই তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হবে|’
পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিকেই গুরুত্ব দিল সুপ্রিম কোর্ট| পশ্চিমবঙ্গ বিজেপি-র প্রস্তাবিত ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথযাত্রা’-র অনুমতি দিল না সুপ্রিম কোর্ট| যদিও শীর্ষ আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপি ইউনিট চাইলে মিটিং অথবা সমাবেশের আয়োজন করতে পারে|