পাশ্চাত্যবাদ শেখার আগে মৌলিক আকিদাহপাঠ বেশি জরুরি। মৌলিক দ্বীনশিক্ষায় বেশি গুরুত্ব দিন। আর এ ধরনের পাঠ বুঝতেও দ্বীনের মৌলিক আকিদাহ ও মেজাজ ধারণ করা আবশ্যক।
#ilmweb
❝বল— আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহ কেবল এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে।❞
[সুরা আল-কাহফ, ১৮ : ১১০]
#ilmweb
❝নিশ্চয়ই যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তাওবাহ করে নেয়, এরাই তারা যাদের তাওবাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান।❞
[ সুরা আন-নিসা, ৪ : ১৭ ]
#ilmweb
❝হে আমাদের রব! আমাদেরকে এমন কোনো দায়িত্ব দিও না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি অনুগ্রহ কর। তুমি তো আমাদেরই রব, তাই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।❞
[ সুরা আল-বাকারাহ, ২ : ২৮৬ ]
#ilmweb
❝হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে (অনুগ্রহ করে) আমাদেরকে শাস্তি দিও না। হে আমাদের রব! আমাদের ওপর এমন কোনো ভারী বোঝা চাপিয়ো না, যেমনটি আমাদের পূর্ববর্তীদের ওপর দিয়েছিলে।❞
[ সুরা আল-বাকারাহ, ২ : ২৮৬ ]
#ilmweb
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://t.co/tOYZQQ901Mপ্রচলিত-ভুল
❝সেদিন রূহ (জিবরাঈল) এবং (অন্য সকল) ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে শুধু সত্য কথাই বলবে।❞
[ সুরা আন-নাবা, ৭৮ : ৩৮ ]
#ilmweb
❝যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণী (তাওহিদের কালিমা) দ্বারা দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।❞
[ সুরা ইব্রাহীম, ১৪ : ২৭ ]
#ilmweb
❝তুমি কেবল তাকেই সতর্ক করতে পার যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে। অতএব, তুমি তাকে ক্ষমা ও এক মহান পুরস্কারের (জান্নাতের) সুসংবাদ দাও।❞
[ সুরা আল-ইয়াসিন, ৩৬ : ১১ ]
#ilmweb
❝গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট যে, এটা তোমাকে ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।❞
__
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭ ]
#ilmweb
❝ আর তোমার রব ক্ষমাশীল, দয়াময়। তাদের কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন, তবে অবশ্যই তাদের ওপর আযাব ত্বরান্বিত করতেন। বরং তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যাকে পাশ কাটিয়ে তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না। ❞
[ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]
#ilmweb
❝যদি আপনি তাদের জিজ্ঞেস করেন, “কে আসমান-জমিন সৃষ্টি করেছে, চাঁদ-সূর্যকে কাজে নিয়োজিত করেছে কে?” তারা অবশ্যই বলবে—আল্লাহ।❞
[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৬১ ]
#ilmweb
❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞
[ সুরা আল-আনআম, ৬ : ১৬২-১৬৩ ]
#ilmweb
❝আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি। কিয়ামতের দিন সমস্ত জমিন তাঁর হাতের মুঠোয় থাকবে এবং আসমানগুলো থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি। ওরা যাকে শরিক করে, তিনি তার ঊর্ধ্বে।❞
[ সুরা আয-যুমার, ৩৯ : ৬৭]
#ilmweb
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন : ০১৫৫০৭০৮৬৯০ (হোয়াটসঅ্যাপ)
.
[ নোট : ইলমওয়েব স্কুলিং -এ আসরের সালাতের জামাত বেলা ৩.৪৫ থেকে শুরু হয়। তাই অনুরোধ থাকবে আপনারা সময়ের ব্যাপারটা মাথায় রেখে রওনা হবেন। ]