জীবনের রণক্ষেত্রে শত্রুর মুখোমুখি হতে হয় একাকীই;চারপাশের মানুষ অধিকাংশ সময় দর্শক,সহযোদ্ধা নয়।তোমার ক্ষত দেখে তারা বিস্মিত হবে,পতন দেখে নীরব থাকবে,অথচ উঠে দাঁড়ানোর শক্তিটুকু তোমাকেই খুঁজে নিতে হবে।কারণ,বিপদের দিনে উপস্থিতির চেয়ে অনুপস্থিতিই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে।
জীবনপথে একা হাঁটা সম্ভব, কিন্তু বিশ্বস্ত সঙ্গী ছাড়া সেই পথ কেবল দূরত্ব মাত্র। সে নীরবে ভার ভাগ করে, ঝড়ে ছায়া হয়, আর পদচিহ্নকে স্মৃতিতে পরিণত করে। সত্যিকারের সঙ্গী পথকেই গন্তব্য করে তোলে।
ভুল তথ্য
কোনো বক্তব্য আপনার ভালো লাগলেই
সেটাকে ইসলামের নামে প্রচার করবেন না।
বিশেষ করে কুরআনের আয়াত ও হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র যাচাই করুন।
দ্বীনের কথা প্রচার করার আগে নিশ্চিত হোন—কথাটি সত্যিই দ্বীনের কথা কি না।