আশা
-কাজী নজরুল ইসলাম
হয়ত তোমার পাবো দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমেছে বনের সবুজ রেখা।।
ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
আ'লের পথে বিজন ঘাটে;
হয়ত এসে মুচকি হেসে
ধ’রবে আমার হাতটি একা।
রাত নামে , মৃত্যুময় রাত নামে শরীরের ঘরে ,
এই রাত জোস্নাহীন , জোনাকিও নেই এই রাতে ।
কেবল আঁধার , এক ভাঙনের বিশাল আঁধার ,
কেবল মৃত্যুর ছায়া স্বপ্নময় দুটি চোখ জুড়ে
~রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ