আমি এই পৃথিবীর বুকে আরও কার্বন ডাই-অক্সাইড ছেড়ে দিতে চাই।যাতে গাছপালা গ্রহণ করে বেশী করে অক্সিজেন ছাড়তে পারে এই পৃথিবীর বুকে। এর জন্য আমি আর কয়েকটা বছর বাঁচতে চাই.....😢
দুঃসময়ে কারা পাশে ছিলো
সুসময়ে কাকে বঞ্চিত করেছেন, কাকে সুযোগ-সুবিধা দিলেন এবং দিনশেষে কারা পাশে আছে আর কারা বেইমানী করলো এটার অংক মিলাইতে মিলাইতেই জীবনের অনেক সময় পার হয়ে যায়..…..🥰
আপনি যত আগে বুঝতে শিখবেন পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই সবই স্বার্থের সম্পর্ক, তত আগেই নিজেকে ভালোবাসতে শিখবেন। নিজেকে ভালোবাসা নিজেকে মুল্যায়ন করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই এই পৃথিবীতে।
আপনার রাগ অভিমান যে মানুষটার কাছে বিরক্তির কারণ হয় না, সেই মানুষটার কাছে আপনি সত্যিই মূল্যবান একজন। অমন মানুষ পেলে কখনো হারাতে নেই। ধরে রাখতে শিখুন। হারিয়ে ফেললে দেখবেন রাগ দেখানোর মতো আপনার কাছে আর কেউ নেই। কেউ না! ❤️
লাইফে খুব সাদামাটা একজন মানুষ দরকার! যার খুব বেশি কিছুতেই এট্রাকশন নেই! আমি বলতে শুধুই আমি! প্রত্যেকটা সিদ্ধান্তে আমি, প্রত্যেকটা প্রতিজ্ঞায় আমি, প্রত্যেকটা ভালো ও খারাপ সময়ে আমি! যার স্পর্শ কিংবা ছোয়ায় একান্ত আমি! যার আবেগে আমি, যার অনুভূতিতে আমি!🖤
পৃথিবীর সবচেয়ে বাজে জিনিসের মধ্যে একটা হচ্ছে এক্সপেকটেশন, না চাইতেও আমরা ভুল মানুষের কাছে আবদার করে বসি, প্রায়োরিটি চাই, শ্রদ্ধা, স্নেহ একটু কেয়ার চাই। এক্সপেকটেশন কম রাখুন জীবন সুন্দর হবে।।