Today, our Hon'ble Chairperson @MamataOfficial and our Hon'ble National General Secretary @abhishekaitc met with our contesting candidates, at Kalighat.
They fought with unmatched courage despite facing unimaginable atrocities and relentless intimidation.
The Trinamool Congress stands united as one family. We will never bow before those who loot the people’s mandate.
TRUTH WILL PREVAIL.
উন্নয়নই আমাদের পরিচয়, বিশ্বাসই আমাদের শক্তি। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করে দিদিমণির হাত শক্ত করুন। উন্নয়নের যাত্রা চলুক অবিরাম! ✊✨
#VoteForTMC
Imagine having to take permission from Delhi and Gujarat to eat fish. To sell biryani. To play football. To sing Rabindrasangeet. That is not a hypothetical. That is precisely what the BJP Zamindars want for Bengal.
To seize this land of free thought and free expression and run it by remote control from a thousand miles away. To force a proud, sovereign people into compliance with a worldview that has nothing to do with who we are and everything to do with who they want us to become.
Bengal will not ask for permission to be Bengal.
Boycott BJP.
উন্নয়নের চাকা যাতে অবিরাম গতিতে এগিয়ে চলে এবং আমার প্রাণপ্রিয় বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন খুশির আলো জ্বলে ওঠে, সেই লক্ষ্যেই চতুর্থবারের জন্য আমাদের সরকারের আগামী পাঁচ বছরের পথচলার পাথেয় হিসেবে আমি আমার ১০টি ‘প্রতিজ্ঞা’ আপনাদের চরণে সশ্রদ্ধচিত্তে পেশ করছি।
বাংলার মা-বোনেদের স্বনির্ভর করতে আমি বদ্ধপরিকর। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা আরও ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারণ শ্রেণির মা-বোনেরা মাসে ১,৫০০ টাকা (বার্ষিক ১৮,০০০ টাকা) এবং তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মা-বোনেরা মাসে ১,৭০০ টাকা (বার্ষিক ২০,৪০০ টাকা) করে সরাসরি সহায়তা পেতে থাকবেন।
আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য আমি সবসময় পাশে আছি। 'বাংলার যুব-সাথী' প্রকল্পের মাধ্যমে রাজ্যের জীবিকাহীন যুবক-যুবতীদের মাসে ১,৫০০ টাকা (বার্ষিক ১৮,০০০ টাকা) করে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখব।
বাংলার অন্নদাতারা আমাদের গর্ব। কৃষক পরিবারগুলির সার্বিক কল্যাণ ও ভূমিহীন কৃষকদের কথা মাথায় রেখে আমি ৩০,০০০ কোটি টাকার এক বিশেষ ‘কৃষি বাজেট’ রূপায়ণের সংকল্প করছি, যা আমাদের কৃষি ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাবে।
বাংলার প্রতিটি পরিবারের মাথার ওপর থাকবে পাকা ছাদ। এছাড়া ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।
স্বাস্থ্য পরিষেবা এবার পৌঁছে যাবে আপনার ঘরের আঙিনায়। প্রতিটি ব্লক ও টাউনে প্রতি বছর আমার সরকার আয়োজন করবে 'দুয়ারে চিকিৎসা' শিবির, যাতে হাতের নাগালেই আপনারা পাবেন উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা।
ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে 'বাংলার শিক্ষায়তন' প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন করতে আমি বদ্ধপরিকর।
আমি পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার তৈরির মাধ্যমে আমি বাংলাকে বিনিয়োগ ও ব্যবসার শ্রেষ্ঠ গন্তব্য করে তুলব।
প্রবীণ নাগরিকদের সুরক্ষা আমার পবিত্র কর্তব্য। বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা নিশ্চিত করার পাশাপাশি, ধীরে ধীরে এই ভাতার সুরক্ষা পরিধিকে আরও সম্প্রসারিত করে সকল যোগ্য প্রবীণ নাগরিককে এর আওতায় নিয়ে আসা হবে।
এছাড়াও আমি প্রতিজ্ঞা করছি, সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে ৭টি নতুন জেলা তৈরি করব এবং সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করব।
এই ১০টি ‘প্রতিজ্ঞা’ হবে আমার আগামী পাঁচ বছরের সুশাসনের মূল ভিত্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার পথচিত্র।
🥊 গঙ্গারামপুর ব্লকের জালালপুরের মেয়ে শিপ্রা সরকার আজ জেলা তথা বাংলার গর্ব, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আয়োজিত রাজ্যস্তরীয় অস্মিতা কিকবক্সিং লিগ ২০২৫-২০২৬ এ প্রথম স্থান অধিকার করেছে , আগামী ২৬ থেকে ২৯ শে মার্চ চেন্নাই এ অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আয়োজিত জাতীয় স্তরে খেলো ইন্ডিয়া অস্মিতা কিকবক্সিং উইমেন্স ন্যাশনাল লিগ ২০২৫-২৬ এ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে । দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা শিপ্রার আগামী দিনে সমস্ত রকম সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে , গত কাল একটি অনুষ্ঠানের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দক্ষিণ দিনাজপুর প্রো টি- টুয়েন্টি লিগ আয়োজক কমিটির পক্ষ থেকে শিপ্রা কে সংবর্ধিত করা হল এবং কিছু আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেওয়া হলো ।
আগামী তে শিপ্রা র উজ্জ্বল 🔆 ভবিষ্যৎ কামনা করি ।
অভিনন্দন টিম ভারত।
তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট পুরুষ দল।
অধিনায়ক, খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ-সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা।
জয় হিন্দ।
🟠দুদিন আগে বাংলা এসে বিজেপির সেকেন্ড ইন কমান্ড তথা সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের সঙ্গে মমতা ব্যানার্জীর আঁতাতের কথা বলেছেন। 🟠আর আজ সেই হুমায়ুনকে সেই অমিত শাহ Y+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিলেন।
🟠বাঙালী অত বোকা নয়,বাঙালী ঠিক বুঝে গেছে হুমায়ুন বিজেপির প্রোডাক্ট।
🟠বিজেপির টাকায় ও ইশারায় মুসলিম ভোট কেটে বিজেপির জয়ের রাস্তা পরিষ্কার করতে হুমায়ুনকে ব্যবহার করা হচ্ছে,মুসলিম ভাই বোনরাও তা জেনে গেছেন।
বাংলার মানুষের অধিকার রক্ষার্থে আমাদের লড়াই জারি থাকছে!
কমিশনের কাঁধে বন্দুক রেখে বিজেপির গণতন্ত্র হত্যার চেষ্টা ও সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ তুলতে দলে দলে যোগ দিন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অবস্থান বিক্ষোভে।
🗓️ ৬ মার্চ
🕰️ দুপুর ২টো
📍মেট্রো চ্যানেল, ধর্মতলা